ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

সুদানে বিমান হামলা, শিশুসহ নিহত ১৭


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৮ জুন, ২০২৩, ০২:০৬ পিএম

সুদানে বিমান হামলা, শিশুসহ নিহত ১৭

 সুদানে বিমান হামলা, শিশুসহ নিহত ১৭

সুদানের রাজধানী খার্তুমে বিমান হামলায় ১৭ জন নিহত হয়েছে। নিহতের মধ্যে ৫ জন শিশু বলে জানিয়েছে বিবিসি।

শনিবার (১৭ জুন) ওই হামলায় ঘনবসতিপূর্ণ ইয়ারমুক জেলার অন্তত ২৫ টি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।

হামলাটি হলো এমন সময় যখন, দেশটির আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ঘটনার একদিন আগে হামলার হুমকি দিয়েছিলো।

সুদানে এপ্রিলের মাঝামাঝি সময় থেকে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে চলছে তীব্র লড়াই। এই লড়াইয়ে প্রাণ হারিয়েছেন বহু বেসামরিক মানুষ। এতে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। রাজধানী খার্তুম, কর্দোফান ও দারফুর অঞ্চলের অবস্থা সবচেয়ে শোচনীয়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি