ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

দুর্দান্ত সেঞ্চুরির পর মেয়েকে কোলে নিয়ে সংবাদ সম্মেলনে খাজা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৮ জুন, ২০২৩, ০৩:০৬ পিএম

দুর্দান্ত সেঞ্চুরির পর মেয়েকে কোলে নিয়ে সংবাদ সম্মেলনে খাজা

 দুর্দান্ত সেঞ্চুরির পর মেয়েকে কোলে নিয়ে সংবাদ সম্মেলনে খাজা

কয়েক দিন আগেই ভারতে বিপক্ষে ইতিহাস গড়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। এরপরই ইংলিশদের বিপক্ষে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজে খেলতে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ওয়ার্নার-স্মিথরা ব্যর্থ হলেও সেঞ্চুরি দলেকে এগিয়ে নিয়েছেন উসমান খাজা। মাঠে দৃষ্টিনন্দন পারফরম্যান্স দেখানোর পাশাপাশি মাঠের বাইরেও উসমান খাজা অবতারণা করলেন মনোহর এক দৃশ্যের। শনিবার দ্বিতীয় দিন শেষে মেয়েকে কোলে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন এই অজি ব্যাটার।

সংবাদসম্মেলনে এসেই মেয়েকে নিয়ে আসার কারণ ব্যাখ্যা করেন খাজা। তিনি বলেন, ও আমার থেকে দূরে থাকতে চায় না তো।

এজবাস্টনে দ্বিতীয় দিনের খেলা শেষে খাজা অপরাজিত থাকেন ২৭৯ বলে ১২৬ রান করে। দুর্দান্ত সেই ইনিংসে অজি এই ব্যাটারের ছিল ১৪ চারের পাশাপাশি দুটি ছক্কার মার।

ক্যারিয়ারের ১৫তম শতক হাঁকিয়ে প্রায় ত্রিশ গজ দৌড়ে যান খাজা। এরপর তিনি ব্যাট ছুড়ে মারেন বাতাসে। এমন উদযাপনের কারণ হিসেবে তিনি জানান, আমার মনে হয় এটা ইংল্যান্ডে হওয়া তিনটা অ্যাশেজের মধ্যে দুটিতেই বাদ পড়ার প্রতিক্রিয়া বের হয়ে গিয়েছিল আমার উদযাপনের ভেতর। আমি খবর পড়ি না। কিন্তু যখন দর্শকদের পাশ দিয়ে নেটে বা অন্য কোথাও যাওয়া আসার সময় যখন শুনতে পাই আমি নাকি ইংল্যান্ডে রান করতে পারবো না, তখন এটা আমার স্বভাবতই খারাপ লাগে। সে কারণে স্বাভাবিকের চেয়ে একটু বেশি আবেগী উদযাপন ছিলো সে সময়।

তিনি আরো বলেন, তারা জিতুক বা আমরা জয় পাই এই টেস্টে, কীভাবে জিতলো এটা নিয়ে কেউ ভাববে না, আপনি ওভার প্রতি ছয় করে রান করেন অথবা তিন করে রান করেন সেটাও ব্যাপার না। এজন্যই টেস্ট ম্যাচ খুব সুন্দর খেলা। আপনাকে জিনিসগুলো নিজের মতো করে করতে হবে। লম্বা ক্যারিয়ারে আমি এটাই শিখেছি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি