ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আফগানিস্তানের বিপক্ষে বিসিবির টি-টোয়েন্টি দল ঘোষণা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৮ জুন, ২০২৩, ০৯:০৬ পিএম

আফগানিস্তানের বিপক্ষে বিসিবির টি-টোয়েন্টি দল ঘোষণা

 আফগানিস্তানের বিপক্ষে বিসিবির টি-টোয়েন্টি দল ঘোষণা

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ঐতিহাসিক জয়ের পর পরই তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছিলো বিসিবি। ৫ জুলাই চট্টগ্রামে শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে রওনা দিবেন সাকিব-লিটনরা। টি-টোয়েন্টি সিরিজের জন্য রোববার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

টাইগারদের ওয়ানডে দলে পরিবর্তন হলেও সবশেষ ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল থেকে জাকের আলী অনিককে বাদ দিয়ে আফিফ হোসেন ধ্রুবকে অন্তর্ভূক্ত করে আফগানিস্তানের বিপক্ষে দল গঠন করা হয়। সাকিব আল হাসান দলের নেতৃত্ব দিবেন। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচের টি- টোয়েন্টি সিরিজটি মাঠে গড়াবে ১৪ ও ১৬ জুলাই।

বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও আফিফ হোসেন ধ্রুব। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি