ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ক্যালিফোর্নিয়া উপসাগরে ৬.৪ মাত্রার ভূমিকম্প


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৯ জুন, ২০২৩, ০১:০৬ পিএম

ক্যালিফোর্নিয়া উপসাগরে ৬.৪ মাত্রার ভূমিকম্প

 ক্যালিফোর্নিয়া উপসাগরে ৬.৪ মাত্রার ভূমিকম্প

 ক্যালিফোর্নিয়া উপসাগরে রোববার (১৮ জুন)  শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এর বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।

মেক্সিকোর বেসামরিক প্রতিরক্ষা দপ্তর বন্দরে সম্ভাব্য জোয়ার সৃষ্টির আশংকায়  নৌযানসমুহ ও কাছাকাছি উপকূলীয় জনগোষ্ঠীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

ইএমএসসি জানিয়েছে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের পরপরই মার্কিন সুনামি সতর্কীকরণ সংস্থা দ্য ইউএস সুনামি ওয়ার্নিং সিস্টেম জানায়, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল, ব্রিটিশ কলাম্বিয়া বা আলাস্কায় সুনামির কোনও আশঙ্কা নেই।

মেক্সিকান সিভিল ডিফেন্স অফিস পরে টুইটারের মাধ্যমে জানায়, যে অঞ্চলটিতে ভূমিকম্পটি আঘাত হেনেছে সেখানে সমুদ্রের পানির স্তরের কয়েক সেন্টিমিটার পর্যন্ত সামান্য পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি