ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইরাকে কাতারি কোম্পানির অংশিদারিত্বে ৯৫০ কোটি ডলারের প্রকল্প


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৯ জুন, ২০২৩, ০১:০৬ পিএম

ইরাকে কাতারি কোম্পানির অংশিদারিত্বে ৯৫০ কোটি ডলারের প্রকল্প

 ইরাকে কাতারি কোম্পানির অংশিদারিত্বে ৯৫০ কোটি ডলারের প্রকল্প

 যেসব প্রকল্প গ্রহণ করা হয়েছে তার মধ্যে বিদ্যুৎ প্রকল্পও রয়েছে। এতে জ্বালানি চাহিদা পূরণের জন্য ইরানের ওপর ইরাকের নির্ভরশীলতা হ্রাস পাবে।

কাতারের তিনটি কোম্পানি ও ইরাকের জাতীয় বিনিয়োগ কমিশন এসব প্রকল্পে বিনিয়োগের বিষয়ে সম্মত হয়েছে। এরমধ্যে দু’টি হল বিদ্যুৎ প্রকল্প। যা থেকে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।

ইউসিসি হল্ডিংস ও বিনিয়োগ কমিশন গত বৃহস্পতিবার দুটি বিদ্যুৎ কেন্দ্রের জন্য ২৫ বছর মেয়াদের সরকারি-বেসরকারি অংশিদারিত্ব চুক্তিটি সই করে। এজন্য ব্যয় হবে ২৫০ কোটি ডলার। রোববার এক বিবৃতিতে ইউসিসি হল্ডিংস একথা জানায়। এ বিদ্যুৎ কেন্দ্র দুটি ইরানের ওপর ইরাকের নির্ভরতা কমাবে।

ইরাক ইরান থেকে বিদ্যুৎ ও গ্যাস আমদানি করে। দেশটি বিদ্যুতের প্রায় এক তৃতীয়াংশ এবং গ্যাসের ৪০ শতাংশ ইরান থেকে কেনে। গ্রীষ্মে এর পরিমান বাড়ে কারণ সে সময় দেশটিতে তাপমাত্রা বেড়ে প্রায় ৫০ ডিগ্রী সেলসিয়াস দাঁড়ায়।

ইরাকের বিনিয়োগ কমিশন ও দোহা ভিত্তিক ইস্তিদমার হোল্ডিংস ৭০০ কোটি ডলারের চুক্তি সই করেছে।‘ নতুন দু’টি বড় শহরে’ নির্মাণ,  হাসপাতাল ব্যবস্থাপনা এবং নতুন নতুন ৫ তারা হোটেল নির্মান করা এ চুক্তির আওতায়। এসব হোটেলে কক্ষ থাকবে ১০ হাজার। ইস্তিদমার হোল্ডিংস এক বিবৃতিতে একথা জানায়।  

শহরগুলোতে আবাসিক কমপ্ল্ক্সে, ভিলা, স্কুল, বানিজ্যিক কমপ্লেক্স, বিনোদন কেন্দ্র ও সেবাসহ অন্যান্য সুবিধার সুব্যবস্থা থাকবে। ইস্তিদমার হোল্ডিংসএর ভাইস চেয়ারম্যান রমিজ আল-খাইয়েত এক বিবৃতিতে একথা জানিয়েছেন।

এসব প্রকল্পে কাতারি কোম্পানি ও ইরাকী বিনিয়োগ সংস্থার কে কত অর্থ বিনিয়োগ করার প্রতিশ্রতি দিয়েছে তা স্পষ্ট জানা যায়নি। কাতারে আমির শেখ তামিমের ইরাক সফরের সময় গত বৃহস্পতিবার এসব চুক্তি স্বাক্ষরিত হয়। এ সফরকালে কাতারের আমির ইরাকে ৫০০ কোটি ডলার বিনিয়োগ করার প্রতিশ্রুতি প্রদান করেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি