ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

কানাডার গ্লোবল টি-টেয়োন্টি লিগে খেলার ছাড়পত্র পেলেন সাকিব


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৯ জুন, ২০২৩, ০১:০৬ পিএম

কানাডার গ্লোবল টি-টেয়োন্টি লিগে খেলার ছাড়পত্র পেলেন সাকিব

 কানাডার গ্লোবল টি-টেয়োন্টি লিগে খেলার ছাড়পত্র পেলেন সাকিব

 জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকার কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে পারেননি। ওই সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে ছাড়পত্র দেয়নি। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে বেশ ব্যস্ত সময় কাটাতে হবে দেশসেরা এই অলরাউন্ডারকে।

কানাডায় বসতে যাওয়া গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার জন্য বোর্ডের ছাড়পত্র পেয়েছেন বাঁ-হাতি এই অলরাউন্ডার। একইসঙ্গে সাকিব ছাড়পত্র পেয়েছেন লঙ্কা প্রিমিয়ার লিগের জন্যও।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষ করেই সাকিব উড়াল দেবেন কানাডার লিগে খেলতে। সেটি শেষ করে পরের মাসেই এলপিএল খেলতে রওয়ানা দেবেন তিনি।

আয়ারল্যান্ড সিরিজ চলাকালে পাওয়া আঙুলের ইনজুরি সাকিবকে ছিটকে দিয়েছিল আফগানদের বিপক্ষের টেস্ট সিরিজ থেকে। ইতোমধ্যে তার পুনর্বাসন প্রক্রিয়া চলছে। ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে মাঠে ফিরবেন তিনি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি