ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী শীর্ষ নেতা কানাডায় নিহত


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৯ জুন, ২০২৩, ০৫:০৬ পিএম

খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী শীর্ষ নেতা কানাডায় নিহত

 খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী শীর্ষ নেতা কানাডায় নিহত

সোমবার (১৯ জুন) ভারতের কানাডাভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন খালিস্তান টাইগার ফোর্সের প্রধান হারদীপ সিং নিজ্জারকে গুলি করে হত্যা করা হয়েছে। কানাডার সারে নামক জায়গায়, শিখদের ধর্মীয় উপসানালয় গুরুনানক সাহিব গুরুদুয়ারার পার্কিং-এ মাথায় গুলিবিদ্ধ এবং মৃত অবস্থায় পাওয়া যায়। পরিচয় না জানা দুজন যুবক নিজ্জারের মাথায় গুলি করেন এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিজ্জার ভারতে নানারকম অপরাধ, সন্ত্রাসীকর্মকাণ্ড ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত ছিলেন এবং গত বছর জুলাইয়ে ভারত সরকার তাকে মোস্ট ওয়ান্টেড ঘোষণা করে। এক হিন্দু পুরোহিতের উপর আক্রমণের সাথে যোগসূত্রতার জেরে ভারতের জাতীয় তদন্ত সংস্থা নিজ্জারকে ধরিয়ে দিতে পারলে ১০ লক্ষ টাকা পুরষ্কার দেওয়ার ঘোষণা দেয়। নিজ্জারের দেশের বাড়ি ভারতের পাঞ্জাব প্রদেশের জালান্দার জেলার ভার সিঙ্গাপুরা গ্রামে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি