এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৯ জুন, ২০২৩, ০৫:০৬ পিএম
জেনিনে ইসরায়েলি হামলায় শিশুসহ ৩ নিহত, আহত ৩০
অধিকৃত পশ্চিমতীরের জেনিন উদ্বাস্তু শিবিরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী সোমবার (১৯ জুন)। নিহতদের এক জন আহমদ সাকের। তার বয়স ১৫ বছর। নিহত অপর দু’জন হলেন খালেদ দরবিশ(২১) ও কাসেম সুরাইয়া(১৯)।
হেলিকপ্টার থেকে শিবিরটিতে গুলী চালানোর বিসয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী । হামলার সময় ইসরায়েলের বাহিনী সন্দেহভাজন দু’জন ফিলিস্তিনীকে গ্রেপ্তার করেছে।
আল-কুদস ব্রিগেড জানিয়েছে তারা জেনিনে হানাদার ইসরায়েলি বাহিনীর হামলা রোধে বিস্ফোরক ব্যবহার করেছে।
ফিলিস্তিনী ইসলামিক জিহাদের (পিআইজে) জেনিন ব্যাটেয়িনের আল-কুদস ব্রিগেডস জানিয়েছে, তারা শিবিরটির ওপর হামলার সময় তারা মারাত্মক বিস্ফোরক দ্রব্য ব্যবহার করেছে। এটি হল ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে গ্রুপটির প্রথম বিস্ফোরক ব্যবহার।
ইসরায়েলের অর্থ মন্ত্রী বেজালেল স্মোটরিশ সমগ্র পশ্চিম তীরে বড় ধরণের অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এ ধরণের হামলা চালানোর সময় এসেছে। বেনজালেল আরো বলেন, তিনি ইসরায়েলের নিরাপত্তা ও রাজনৈতিক নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানান। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি