এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৯ জুন, ২০২৩, ০৫:০৬ পিএম
ভারতের নতুন ‘র’ চিফ হলেন রবি সিনহা
তিনি ‘র’ প্রধান হিসেবে কার্যক্রম শুরু করবেন ৩০ জুন থেকে। এদিনই বর্তমান ‘র’ প্রধান সামন্ত কুরনার গোয়েলের মেয়াদ শেষ হবে। সোমবার রবি সিনহার নিয়োগ অনুমোদ করেছে মন্ত্রিপরিষদের এ্যাপয়েন্টমেন্ট কমিটি।
‘র’ প্রধান হিসেবে তার মেয়াদকাল হবে তিনি যখন থেকে কাজ শুরু করবেন তার পরবর্তী দুই বছর। চীনের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার মধ্যে ভারতের গোয়েন্দা ব্যবস্থাকে শক্তিশালী করার এবং গুরুত্বপূর্ণ পদে নির্বিঘ্নে ধারাবাহিকতা নিশ্চিত করার সরকারের প্রতিশ্রুতির মধ্যে সিনহার নিয়োগ এসেছে।
দি ওয়ালের প্রতিবেদনে বলা হয়েছে, ছত্তীসগড় যখন মাওবাদি সমস্যায় জর্জরিত তখন রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল ছিলেন তিনি। তিনি ১৯৮৮ ব্যাচের আইপিএস অফিসার।
এই আইপিএস কর্মকর্তা ২০০২ সাল থেকেই কেন্দ্রীয় ডেপুটেশনে ছিলেন। মূলত বিবিধ গোয়েন্দা দায়িত্বে। পরে ক্যাবিনেট সচিবালয়ের স্পেশাল সেক্রেটারি করা হয়েছিল তাকে। রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের সচিবকেই এই গোয়েন্দা প্রতিষ্ঠানের প্রধান বলা হয়। এতদিন র-এর সচিব পদে ছিলেন ১৯৮৪ ব্যাচের পাঞ্জাব ক্যাডারের আইপিএস অফিসার সামন্ত গোয়েল। সম্ভবত দীর্ঘ সময়ে এজেন্সির শীর্ষ পদে ছিলেন তিনি।
এক অবসরপ্রাপ্ত আইপিএস কর্মকর্তা এদিন বলেন, রবি সিনহা অত্যন্ত যোগ্য অফিসার। বস্তুত ১৯৮৮ ব্যাচের আইপিএস অফিসারদের অনেকেই ছিলেন বেশ প্রতিভাবান। ৮৮ ব্যাচের বেশ কয়েকজন অফিসার রাজ্যস্তরে ডিরেক্টর জেনারেল হয়েছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি