ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মাশরাফি, সাকিব, তামিম, মাহমুদুল্লাহ ও মুশফিক বাংলাদেশ ক্রিকেটের প্রাণ: পাপন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২০ জুন, ২০২৩, ০৩:০৬ পিএম

মাশরাফি, সাকিব, তামিম, মাহমুদুল্লাহ ও মুশফিক বাংলাদেশ ক্রিকেটের প্রাণ: পাপন

 মাশরাফি, সাকিব, তামিম, মাহমুদুল্লাহ ও মুশফিক বাংলাদেশ ক্রিকেটের প্রাণ: পাপন

 বাংলাদেশ ক্রিকেট টিম জয় উপহার দিলে তাদের পুরস্কারের কমতি থাকে না। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন অনেকবারই ক্রিকেটারসহ পুরো টিমকে বোনাস দিয়েছেন। সবশেষ সোমবার অর্থ পুরস্কার পেলেন তারকা ব্যাটার মুশফিকুর রহিম। ক্যারিয়ারে ১৪ হাজার রান করার ফল হিসেবে পেলেন ১০ লাখ টাকা পুরস্কার। তবে মুশফিককে যেভাবে সম্মানিত করেছে বোর্ড, এভাবে আর কোনো ক্রিকেটারকে পরবর্তীতে সম্মান জানাবে না বিসিবি।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেন, একদিন মুশফিক খেলা শেষ করে আমাকে বলছিল, আপনি আমাকে কোনোদিন কিছু দেননি। এটা শুনে আমিও চিন্তা করে দেখলাম, আসলে ওকে তো আমি কোনোদিন আলাদা করে কিছু দেইনি। সে জন্য ওকে দেওয়া হয়েছে। কিন্তু এটা মিডিয়ায় আসলে তো সবাই চাবে। এমনটা এবারই শেষ ,আর কাউকে দেব না।

এদিকে, সবশেষ আইপিএলে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ খেলতে না যাওয়ায় পাচ্ছেন ক্ষতিপূরণ। এছাড়া টুর্নামেন্টের মাঝপথে লিটন দাস এসেছিলেন দেশে ফিরে। যে কারণে এই তিন ক্রিকেটারকে অনেকটা ক্ষতিপূরণের মতোই দেওয়া হচ্ছে এই আর্থিক অনুদান। যদিও কবে নাগাদ তা দেওয়া হবে এ নিয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি।

তিনি আরো বলেন, তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, মাশরাফিরা হচ্ছেন বাংলাদেশের ক্রিকেটের প্রাণ। এর আগেও অনেকে ছিল, এখনো আছে। কিন্তু এদের একটা বিশেষ ব্যাপার আছে। তাই মনে হয়েছে ওদের জন্য কিছু করা উচিত। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি