এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২১ জুন, ২০২৩, ০৩:০৬ পিএম
পাকিস্তানে বড় পারমানবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চীনের সঙ্গে চুক্তি
গত মঙ্গলবার (২০ জুন) পাকিস্তান ও চীন এ সম্পর্কিত ৪৮০ কোটি ডলারের চুক্তিটি সই করেছে। দেশটির মধ্যাঞ্চলীয় চশমা শহরে এ কেন্দ্র স্থাপন করা হবে। এ কেন্দ্র থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চীনের জাতীয় পারমাণবিক সহযোগিতা এবং পাকিস্তান পরমাণু শক্তি কমিশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের তদারকি করেন। রয়টার্সের খবরে বলা হয়, চুক্তি অনুযায়ী, চীনা কোম্পানি পারমাণবিক বিদ্যুৎ ইউনিট নির্মাণের জন্য এইচপিআর ওয়ান থাউজেন্ড বা হুয়ালং ওয়ান নামে পরিচিত এইচপিআর ওয়ান থাউজেন্ড নিয়োগ করবে। এটি হবে পাকিস্তানের তৃতীয় স্থাপনা যেখানে এইচপিআর ওয়ান হান্ড্রেড বা প্রেসারাইজড ওয়াটার রিঅ্যাক্টর প্রযুক্তি থাকবে।
শাহবাজ শরিফের জোট সরকারকে পাকিস্তানের নজিরবিহীন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এর মধ্যে অর্থ পরিশোধের সংকটও রয়েছে।
চীন সম্প্রতি দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর করাচিতে দুটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে। এর প্রতিটির ১১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রয়েছে।
চীন তার পরম মিত্র পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ প্রতিরক্ষা এবং অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি নামে পরিচিত এই করিডোর গত এক দশকে সড়ক নেটওয়ার্ক, বিদ্যুৎকেন্দ্র এবং বন্দর নির্মাণে চীন দুই হাজার কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছে।
চীন ইতোমধ্যে পাকিস্তানের ওই অঞ্চলে ৪টি পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে যার মোট উৎপাদন ক্ষমতা ১২৩০ মেগাওয়াট। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি