ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মানুষের ভিতর টেস্ট প্রেম জাগিয়ে তুলতে পেরে আমি গর্বিত: স্টোকস


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২১ জুন, ২০২৩, ০৮:০৬ পিএম

মানুষের ভিতর টেস্ট প্রেম জাগিয়ে তুলতে পেরে আমি গর্বিত: স্টোকস

 মানুষের ভিতর টেস্ট প্রেম জাগিয়ে তুলতে পেরে আমি গর্বিত: স্টোকস

 ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজের এজবেস্টন টেস্টের শ্বাসরুদ্বকর ম্যাচে দুই উইকেটের দুর্দান্ত জয় পেয়েছে অস্ট্রেলিয়া। রোমাঞ্চে ভরা এই ম্যাচে শেষ সময় পর্যন্ত দুই দেশের দর্শকদের মধ্যে অতঙ্ক কাজ করেছে। ম্যাচের শেষ ঘণ্টা পর্যন্ত ম্যাচ ছিলো ইংল্যান্ডের হাতের মুঠোয়, কিন্তু শেষ মুহূর্তেই বদলে গেল পাশার দান। ইংল্যান্ডের হৃদয় ভেঙে জয়ের ইতিহাস রচনা করেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।

তবে এমন ম্যাচে হেরেও যেন অখুশি নন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। কারণ, দর্শকদের আনন্দ দিতে পারার মধ্যেই সাফল্য খুঁজে নিচ্ছেন তিনি। ম্যাচের শেষ পর্যন্ত দর্শকদের সিটে বসিয়ে রাখতে বাধ্য করে টেস্ট প্রেম জাগিয়ে তুলতে পেরে গর্বিত ইংলিশ অলরাউন্ডার।

স্টোকস বলেন, আসলে টেস্ট ম্যাচকে পঞ্চম দিনের শেষ পর্যন্ত এই অবস্থায় নিয়ে যেতে পেরে আমরা গর্বিত। অনেক ধরনের আবেগের মধ্য দিয়ে গেছি আমরা, অনেক উত্থান-পতনের মধ্য দিয়েও যেতে হয়েছে। এটা আমাদের খেলা এমন আরেকটি টেস্ট যেটা আমরা ভুলতে পারব না। আমরা এটাই করতে চাই। দর্শকদের খেলা দেখার জন্য সিট আঁকড়ে বসিয়ে রাখতে চাই। আশা করি, অ্যাশেজে পরের চারটা টেস্টের জন্য আমরা কিছু মানুষের মনোযোগ আকৃষ্ট করতে পেরেছি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি