ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

হাইব্রিড মডেল পাকিস্তানের কোনো উপকারে আসবে না: জাকা আশরাফ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২২ জুন, ২০২৩, ০৬:০৬ পিএম

হাইব্রিড মডেল পাকিস্তানের কোনো উপকারে আসবে না: জাকা আশরাফ

 হাইব্রিড মডেল পাকিস্তানের কোনো উপকারে আসবে না: জাকা আশরাফ

 বিশ্বকাপ ও এশিয়া কাপ ইস্যুতে শক্ত অবস্থানে ছিলেন নাজাম শেঠি। অনেক নাটকীয়তার পর শেষ পর্যন্ত তার প্রস্তাবিত হাইব্রিড মডেলেই হচ্ছে এশিয়া কাপ। নিজের এমন সফলতার পরও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হওয়ার প্রতিযোগিতা থেকে নাম সরিয়ে নিয়েছেন নাজাম। এর মধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও, অনেকটাই  নিশ্চিত যে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সমর্থনে জাকা আশরাফ পিসিবির পরবর্তী চেয়ারম্যানের আসনে বসতে চলেছেন। এদিকে, দায়িত্ব গ্রহণের আগেই এশিয়া কাপ নিয়ে বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় জাকা আশরাফ।

নাজাম শেঠির দেওয়া হাইব্রিড মডেলে এশিয়া কাপ হওয়ায় খুশি নন জাকা আশরাফ। একই সঙ্গে তিনি জানান, এই মডেল পাকিস্তানের জন্য কোনো উপকার বয়ে আনবে না। তিনি বলেন, আমার মনে হয় এই হাইব্রিড মডেল পাকিস্তানের জন্য কোনো উপকার বয়ে আনবে না। আমা এটি পছন্দ হয়নি। আয়োজক দেশ হিসেবে পাকিস্তান আরো আলোচনা করতে পারতো যেন ম্যাচগুলো পাকিস্তানেই আয়োজিত হয়। পাকিস্তানকে মাত্র চারটি ম্যাচ আয়োজনের সুযোগ দিয়ে শ্রীলঙ্কা বেশিরভাগ ম্যাচ আয়োজন করছে।

তিনি আরো বলেন, ইতোমধ্যেই এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছে। এখন আমি এই সিদ্ধান্তের বিপক্ষে যেতে পারব না। ভবিষ্যতে যে কোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমাদের দেশের কথা ভাবতে হবে।

এশিয়া কাপে পাকিস্তানের অবস্থান পরিস্কার হলেও বিশ্বকাপে নিজেদের অবস্থান নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি পিসিবি। কারণ পিসিবি আগেই হুমকি দিয়ে রেখেছিলো ভারত পাকিস্তানে এশিয়া কাপ না খেলতে আসলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান। এদিকে কয়েক দিন আগেই নাজাম শেঠি বলেছিলো সরকার অনুমতি দিলেই বাবর আজমরা বিশ্বকাপ খেলতে ভারত যাবে। তবে সম্প্রতি জাকা আশরাফের বিস্ফরক মন্তব্যে  বোঝা যায় বিশ্বকাপ নিয়ে সমানে নতুন জটিলতা তৈরি হতে চলেছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি