ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

স্ত্রীর পাশে থাকতে চাকরি ছাড়লেন বিসিবির রিহ্যাব প্রধান


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২২ জুন, ২০২৩, ০৬:০৬ পিএম

স্ত্রীর পাশে থাকতে চাকরি ছাড়লেন বিসিবির রিহ্যাব প্রধান

 স্ত্রীর পাশে থাকতে চাকরি ছাড়লেন বিসিবির রিহ্যাব প্রধান

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) রিহ্যাব সেন্টারের প্রধান জুলিয়ান ক্যালেফাতো দায়িত্ব থেকে সড়ে দাঁড়িয়েছেন। পদত্যাগের কারণ হিসেবে ব্যাক্তিগত সমস্যার কথা উল্লেখ করেছেন ক্যালেফাতো। মূলত তার সঙ্গীনি ক্যান্সারে আক্রান্ত। তাই এই সময়ে দেশে ফিরে তার পাশে থাকতে চান তিনি।

এই প্রোটিয়া চাকরি ছাড়ায় এবার তার বিকল্প ভাবতে শুরু করেছে বিসিবি। ইতোমধ্যেই তার জায়গায় নতুন কাউকে নিয়োগ দিতে প্রক্রিয়া শুরু করে দিয়েছে বোর্ড।

২০১৯ সালের সেপ্টেম্বরে বিসিবিতে যোগ দেন ক্যালেফাতো। এরপর  ২০২১ সালের নভেম্বরে চাকরি ছেড়ে দিয়েছিলেন তিনি। তবে ২০২২ সালের আগস্টে দ্বিতীয় দফায় বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে ফিজিওথেরাপিস্ট হিসেবে যোগ দেন ক্যালেফাতো। এরপর চলতি বছরের জানুয়ারিতে পুনর্বাসন কেন্দ্রের (রিহ্যাব সেন্টার) প্রধানের দায়িত্ব পান ইতালিয়ান বংশোদ্ভূত এই প্রোটিয়া।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি