ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মিরপুরে শুরু হয়েছে মেয়েদের স্পিন বোলিং ক্যাম্প


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৪ জুন, ২০২৩, ০৩:০৬ পিএম

মিরপুরে শুরু হয়েছে মেয়েদের স্পিন বোলিং ক্যাম্প

 মিরপুরে শুরু হয়েছে মেয়েদের স্পিন বোলিং ক্যাম্প

নারী ক্রিকেটারদের স্পিন বোলিংয়ে উন্নতি আনতে তিন দিনব্যাপী ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হোম অব ক্রিকেট মিরপুরে শনিবার সকাল থেকে শুরু হয় এই ক্যাম্প। জাতীয় নারী দলের বোলিং কোচ দিনুকা হেত্তিয়ারাচ্চির অধীনে চলবে এই ক্যাম্প।

জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি বয়সভিত্তিক দলের ক্রিকেটাররা অংশ নিচ্ছেন এই স্পিন ক্যাম্পে। পাশাপাশি এই ক্যাম্পে অংশ নিচ্ছেন ঢাকা প্রিমিয়ার লিগের উঠতি স্পিনাররাও।

আসন্ন ভারত সিরিজকে সামনে রেখে আগামী ১ জুলাই থেকে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবে জাতীয় দলের নারী ক্রিকেটারদের। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল ভারত নারী দলের বিপক্ষে। সাদা বলের সিরিজটি খেলতে ৬ জুলাই ঢাকা আসবে ভারত দল।

শেরে বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে পুরো সিরিজটি। ৯, ১১ ও ১৩ জুলাই মাঠে গড়াবে সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। ওয়ানডে সিরিজ শুরু হবে ১৬ জুলাই। সিরিজের বাকি দুটি ম্যাচ মাঠে গড়াবে ১৯ ও ২২ জুলাই। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি