ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি চূড়ান্ত করলো এশিয়ান হকি ফেডারেশন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৪ জুন, ২০২৩, ০৯:০৬ পিএম

চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি চূড়ান্ত করলো এশিয়ান হকি ফেডারেশন

 চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি চূড়ান্ত করলো এশিয়ান হকি ফেডারেশন

আগস্টের ৩ তারিখ থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ করেছে এশিয়ান হকি ফেডারেশন। ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে এবারের আসর। ১২ আগস্ট ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে হকি চ্যাম্পিয়ন্স ট্রফির।

আসন্ন এই আসরে এবার অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, জাপান এবং চীন। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ আগস্ট। পাকিস্তান হকি দল নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে ৩ আগস্ট। এরপর দিন কোরিয়ার বিপক্ষে লড়বে তারা। জাপান এবং চীনের বিপক্ষে পাকিস্তান দল লড়বে যথাক্রমে ৬ ও ৭ আগস্ট। আর নিজেদের শেষ ম্যাচে ৯ আগস্ট মাঠে নামবে ভারতের বিপক্ষে।

উল্লেখ্য, ইতোমধ্যেই আসরকে সামনে রেখে লাহোরের হকি স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে পাকিস্তান দল। এশিয়ান গেমসের আগে এই আসরকে গুরুত্বের চোখে দেখা হচ্ছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি