ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পুতিনকে ‘ভীতু’ বললেন জেলেনস্কি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৫ জুন, ২০২৩, ১২:০৬ পিএম

পুতিনকে ‘ভীতু’ বললেন জেলেনস্কি

 পুতিনকে ‘ভীতু’ বললেন জেলেনস্কি

রাশিয়ার  ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার বাহিনীর মস্কোর ‍বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা ও পরবর্তীতে বাহিনীটির প্রধানের নাটকীয়ভাবে যুদ্ধ থেকে সরে দাঁড়ানোর পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি একটি বিবৃতি দিয়েছেন।

জেলেনস্কি তার বিবৃতিতে বলেছেন, আজ কোনোভাবে চুপ থাকা উচিৎ নয়, রাশিয়ার নেতা প্রয়োজন। আজ বিশ্ব দেখলো রাশিয়া বস পুতিনের হাতে দেশের কোনো কিছুতেই নিয়ন্ত্রণ নেই। এমনকি অভ্যন্তরীণ বিশৃঙ্খলা এড়ানোর মতোও ক্ষমতা নেই। রাশিয়ার মধ্যেই যা ঘটলো, এখানে শুধু অস্ত্রের ঝনঝনানি লক্ষ্য করা গেছে।

জেলেনস্কি আরও বলেন, রাশিয়ার সকল দস্যু, ভাড়াটে বাহিনী অভিজাত শ্রেনী প্রত্যক্ষ করল দেশটির শহরগুলো দখল করা কতটা সহজ।

বিবৃতিতে জেলেনস্কি আবারও পশ্চিমা মিত্রদের কাছে ইউক্রেনের জন্য সাহায্য প্রার্থনা করে তাদের অস্ত্র  ও যুদ্ধবিমান দিয়ে শত্রুর হাত থেকে ইউরোপকে রক্ষার আহ্বান জানান।

এসময় তিনি পুতিনকে উদ্দেশ্য করে বলেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি এই লোকটি এখন ভীত এবং নিজেই গা ঢাকা দিয়েছেন। তাকে এখন দেখা যাচ্ছেনা। আমি নিশ্চিত, সে এখন আর মস্কোতে নেই।

পুতিন ভালো করেই জানে সে কিসে ভয় পান এবং এই পরিবেশ তারই তৈরী করা। সমস্ত মন্দ, ক্ষতি আর ঘৃনার সঞ্চার তার হাত দিয়েই হয়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি