ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

টি-টোয়েন্টিতে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাটলার


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৫ জুন, ২০২৩, ০৫:০৬ পিএম

টি-টোয়েন্টিতে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাটলার

 টি-টোয়েন্টিতে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাটলার

ইংলিশদের সাদা বলের দুই ফরমেটেই দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন জস বাটলার। তার নেতৃত্বে সবশেষ টি-টেয়োন্টি বিশ^কাপে শিরোপা জিতেছে ইংল্যান্ড। দলকে নেতৃত্ব দেওয়া পাশাপাশি নিজেদেন ব্যাটে আলো ছড়িয়ে দলকে আলোকিত করেছেন বাটলার। এবার ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরমেটে ক্যারিয়ারের ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টের ম্যাচ দিয়ে গত শুক্রবার এই মাইলফলকে নাম লেখান বাটলার। টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রান করা নবম ব্যাটসম্যান তিনি। ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে বাটলার ছাড়া এই কৃতিত্ব দেখাতে পেরেছেন আর কেবল অ্যালেক্স হেলস।

এই অর্জনের দিনটি বাটলার স্মরণীয় করে রাখেন দুর্দান্ত এক ইনিংস খেলে। ডার্বিশায়ারের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে ৩৯ বলে ৮৩ রানের ইনিংস খেলে ল্যাঙ্কাশায়ারকে জয়ের ভিত গড়ে দেন।

টি-টোয়েন্টিতে ৩৫০ ইনিংস খেলে বাটলারের রান এখন ৩৪.১৬ গড়ে ১০ হাজার ৮০। সেঞ্চুরি করেছেন ৬টি, ফিফটি ৭২টি।  স্ট্রাইক রেট তার ১৪৪.৭০। ১০ হাজার রান করা ব্যাটসম্যানদের মধ্যে বাটলারের চেয়ে ভালো স্ট্রাইক রেট আছে কেবল ক্রিস গেইল (১৪৪.৭৫), অ্যালেক্স হেলস (১৪৬.৯৭) ও কাইরন পোলার্ডের (১৫০.৫১)।

রানের তালিকায় সবাইকে অনেকটা ছাড়িয়ে শীর্ষে ক্রিস গেইল। ১৪ হাজার ৫৬২ রান ক্যারিবিয়ান এই ব্যাটসম্যানের। ১২ হাজার ৫২৮ রান নিয়ে দুইয়ে শোয়েব মালিক। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি