ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

প্লেয়ার্স ড্রাফটের ৩ মাস আগেই সাকিবের দল বদলের গুঞ্জন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৫ জুন, ২০২৩, ০৫:০৬ পিএম

প্লেয়ার্স ড্রাফটের ৩ মাস আগেই সাকিবের দল বদলের গুঞ্জন

 প্লেয়ার্স ড্রাফটের ৩ মাস আগেই সাকিবের দল বদলের গুঞ্জন

বিপিএলের দশম আসর শুরু হবে আগামী জনুয়ারিতে, এর আগে  সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। এই তথ্য নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। এরপরই দল বদলের আলোচনা শুরু হয়েছে। যেখানে সাকিবের বরিশাল ছাড়া খবর এখন আলোচনার শীর্ষে।

গত দুই আসরে ফরচুন বরিশালের হয়ে দুর্দান্ত পারফর্ম্যান্স করেছেন টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। বরিশালের হয়ে প্রথম আসরে দলকে তুলেও শিরোপা জিতাতে পারেননি তিনি। সবশেষ আসরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে দলটি। যে কারণে দলের ব্যর্থতার জন্য সমালোচনার শিকার হয়েছিলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

ক্রিকেট পাড়ার খবর, সাকিব আগামী বিপিএলে দল বদলে ফেলবেন। মানে বরিশারের হয়ে আর খেলবেন না। সাকিবের খুব কাছের সূত্র থেকে এমনটাই জানা গেছে। সাকিব নাকি বলেছেন, বরিশালে আর নয়। ২০২৪ বিপিএলে তিনি নতুন দলে খেলবেন।

সাকিব সত্যিই কোন দলে খেলবেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে দুরকম কথা শোনা যাচ্ছে। এক পক্ষের দাবি, সাকিব বসুন্ধরা গ্রুপের দল রংপুর রাইডার্সে নাম লেখাবেন। অন্যপক্ষের দাবি, ঢাকা আবার নতুন মালিকানা বদলে আরও শক্তিশালী ও সমৃদ্ধ দল গড়বে। সাকিবকে সেখানেই দেখা যেতে পারে। এমনকি রাজশাহীর যদি নতুন দল হয়, তাহলে সেখানেও খেলতে পারেন সাকিব। তবে বরিশালে নয়, এটা মোটামুটি নিশ্চিত। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি