এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৬ জুন, ২০২৩, ০৬:০৬ পিএম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট থেকে পূজারাকে বাদ দেওয়ায় ক্ষুদ্ধ আকাশ চোপড়া
কয়েক দিন আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা হাত ছাড়া করেছে ভারত। এরপর সমালোচনার মুখে পড়তে হয়ে রোহিত-কোহলিদের। অজিদের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার দায়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারাকে বাদ দিয়ে দলে সুযোগ পেয়েছে তরুণ ব্যাটার জসওয়াল। দল থেকে পূজারাকেই কেন বসানো হল, যেখানে গত ৩ বছরে বিরাট কোহলি গড় পূজারার সমান। এমন প্রশ্ন তুলেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে ভারতীয় টপ-অর্ডার ব্যাটারদের ব্যাটিং গড় তুলে ধরেছেন চোপড়া। সেখানেই তিনি জানিয়েছেন, গত তিন বছরে কোহলি এবং পূজারার গড় ২৯.৬৯। এর মধ্যে বেশিরভাগ টেস্ট দেশের মাটিতে খেলেছেন পূজারা। যদিও গত বছরও তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিলো। তারপরও ২৮ ম্যাচে ১৪৫৫ রান তার সংগ্রহে।
অন্যদিকে কোহলি ২৫ ম্যাচে ১২৭৭ রান তুলেছে। এই তথ্য তুলে ধরেই আকাশ চোপড়া বলেন, তাহলে কি পূজারাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত সঠিক? আমি কোনো মতামত দিচ্ছি না। আমি শুধু গত তিন বছরে কয়েকজন ব্যাটারের টেস্টের পারফরম্যান্সের পরিসংখ্যান সামনে আনছি।
রোহিত শর্মার ১৮ ম্যাচে গড় ৪৩। শুভমান গিলের ১৬ ম্যাচে গত ৩২। কেএল রাহুলের ১১ ম্যাচে গড় ৩০। সেখানে পূজারার ২৮ ম্যাচে গড় ২৯। অর্থাৎ এই সময়টায় কোহলি আর পূজারার গড় সমান। শুধু পার্থক্য হল পূজারা কোহলির থেকে তিনটে ম্যাচ বেশি খেলেছে। অথচ ২০ ম্যাচে সবচেয়ে খারাপ গড় অজিঙ্কা রাহানের। ২৬.৫০।
ওয়েস্ট ইন্ডিজ সফরে রাহানে আবার দলের সহ-অধিনায়কের দায়িত্বও পেয়েছেন। সেখানে পূজারাকে দলেই রাখা হয়নি। বাদ পড়ার পর নিজের একটি প্র্যাকটিসের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পূজারা। তার আবেগঘন ভিডিও মন কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। আর তার মধ্যেই পরিসংখ্যান তুলে ধরে আকাশ চোপড়া বোঝাতে চেয়েছেন, নির্বাচকদের এমন সিদ্ধান্ত বিতর্কের অতীত নয়। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি