ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

হকির সাধারণ সম্পাদক সাঈদের বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৬ জুন, ২০২৩, ০৬:০৬ পিএম

হকির সাধারণ সম্পাদক সাঈদের বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ

 হকির সাধারণ সম্পাদক সাঈদের বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ

ফেডারেশন নির্বাচন নিয়ে সমালোচনা হবে আগে থেকে অনেকেই জানতো। বিভিন্ন অনিয়মের অভিযোগ থাকা পরেও গত ১২ জুন হকি ফেডারেশনের নির্বাচনের প্রাথমিক ফল প্রকাশ করে জাতীয় ক্রীড়া সংস্থা (এনএসসি)। নির্দিষ্ট পদের বিপরীতে একাধিক মনোনয়নপত্র জমা না পড়ায়, প্রাথমিক ফল ঘোষণা করে এনএসসি। সেখানে সাধারণ সম্পাদক হিসেবে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন সাঈদ। এবার সাঈদের বিরুদ্ধে কাউন্সিলরশিপে কারচুপির অভিযোগ করেছেন, প্রথম বিভাগ ক্লাব ঢাকা ইউনাইটেডের সভাপতি সাজেদ এ আদেল এবং কম্বাইন্ড স্পোর্টিং ক্লাবের জহিরুল ইসলাম। একইসঙ্গে নির্বাচনের বিরুদ্ধে আদালতে রিটও করেছেন তারা।

গণমাধ্যমকে আদেল বলেন, অন্যায়ভাবে আমাদের কাউন্সিলরশিপ বাতিল করা হয়েছে। আমি এনসিএতে গিয়েছিলাম, আমার আপত্তিপত্র জমা দিতে। কিন্তু বর্তমান সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ সাহেব ৩০ থেকে ৪০ জন লোক নিয়ে আমাকে আটকে দেয়। আমার কাগজপত্র কেড়ে নেয়। তিনি (সাঈদ) সরাসরি বলেন, আপনি তো এসব জমা দিতে পারবেন না।

আদেল আরো বলেন, ‘আমার সঙ্গে জহিরুল ইসলামও ছিল। আমাদের দুজনের নাম কাউন্সিলর থেকে তিনি সরিয়ে নিজের ঘনিষ্ঠ দুজনের নাম তালিকায় ঢুকিয়ে দিয়েছেন। আমাদের তো এখন আইনের আশ্রয় নেওয়া লাগবেই। সে কারণে আমি রিট করেছি।

এমন অভিযোগের জবাবে সাঈদ বলেন, দেখেন, এ রকম মিথ্যা বানোয়াট কথা মানুষ কীভাবে বলে সেটি আমার জানা নেই। আমি যতদূর জানি, একজন আপত্তিপত্র জমা দিতে চেয়েছিল, কোনো কারণে সেটি জমা দিতে পারেনি। এখানে আমাকে টেনে এভাবে মিথ্যা বানোয়াট কথা ছাড়ানোর মানেটা কি, সেটাই বুঝলাম না। দেখেন এখন ৯৯৯ এ কল দিলে সঙ্গে সঙ্গে সাহায্য চলে আসে। আমি যদি তাকে কিছু করতাম, তাহলে সে কল দিয়ে সাহায্য চাইতো।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি