ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইনজুরি কাটিয়ে বিশ্বকাপে খেলতে চায় উইলিয়ামসন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৬ জুন, ২০২৩, ০৬:০৬ পিএম

ইনজুরি কাটিয়ে বিশ্বকাপে খেলতে চায় উইলিয়ামসন

 ইনজুরি কাটিয়ে বিশ্বকাপে খেলতে চায় উইলিয়ামসন

গত ৩১ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে হাঁটুর চোটে পড়েন গুজরাট টাইটান্সে নাম লেখানো উইলিয়ামসন। চোট বেশ গুরুতর ছিল, ফলে এপ্রিল মাসে করান অস্ত্রোপচার। অস্ত্রোপচারের পর সেরে উঠতে কয়েক মাস সময় লেগে যায়। বিশ্বকাপের বাকি আর সাড়ে তিন মাসের মতো। ফলে আসন্ন বিশ^কাপে অনেকটাই অনিশ্চিত নিউজিল্যান্ড দলের অধিনায়ক কেন উইলিয়ামসন।

তবে এখনই বিশ^কাপ খেলার আশা ছাড়ছে না নিউজিল্যান্ড ক্রিকেটের এই ব্যাটিং স্তম্ভ। সোমবার গণমাধ্যমের সাক্ষাৎকারে উইলিয়ামসন বলেন, এখন সপ্তাহ ধরে ধরে এগোনোর চেষ্টা করছি। আগে কখনও এত দীর্ঘমেয়াদি ইনজুরিতে পড়িনি। তবে যাদের এমন হয়েছে, তাদের সঙ্গে কথা বলছি। এই যাত্রাটা বেশ দীর্ঘ, যদি খুব বেশি দূরে তাকান, তবে ব্যাপারটা কঠিন হয়ে যেতে পারে।

ভারতে বিশ্বকাপ হবে অক্টোবর-নভেম্বরে। তার আগে ধাপে ধাপে এগোতে চান উইলিয়ামসন, এক সপ্তাহ লক্ষ্য করে যদি এগোই, ছোট ছোট ধাপ পেরিয়ে যায়, ক্ষুদ্র ক্ষুদ্র জয়ই দারুণ অভিজ্ঞতা। তবে এটাও জানতে হবে, পথটা সহজ নয়। এ পথে বাধা থাকবেই।

সম্প্রতি নিজের পায়ে ভর দিয়ে হেঁটেছেন উইলিয়ামসন। এবার সামনে লক্ষ্য নেটে ফেরা। লক্ষ্য ধরে এগোনোর বিষয়টি নিয়ে কিউই এই ব্যাটার বলেন, এটি হয়তো নিজের মানসিক অবস্থা একটু ঠিকঠাক রাখার জন্য, রুটিনে একটু পরিবর্তন আনার ব্যাপার। অন্য যারা অনুশীলন করছে, তাদের সঙ্গে জিমে যাওয়া, ফিজিওর সঙ্গে কাজ করা, পুনর্বাসনে নির্দিষ্ট কিছু করাটা এখন দারুণ। তবে নেটে ফিরতে এ মুহূর্তে নিশ্চিতভাবেই দারুণ আগ্রহী আমি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি