ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

লর্ডসে আরো আক্রমণাত্মক হতে চান অ্যান্ডারসন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৬ জুন, ২০২৩, ০৯:০৬ পিএম

লর্ডসে আরো আক্রমণাত্মক হতে চান অ্যান্ডারসন

 লর্ডসে আরো আক্রমণাত্মক হতে চান অ্যান্ডারসন

ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে ১-০ তে পিছিয়ে পড়েছে ইংল্যান্ড। লর্ডসে মাঠে নামার আগেই সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠেছে ইংলিশরা। দ্বিতীয় ম্যাচে বেশি আগ্রাসী ক্রিকেটের প্রতিশ্রুতি দিয়েছেন ইংলিশদের অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন। তার মতে, সিরিজে সমতা আনতে হলে আরও ইতিবাচক, আক্রমণাত্মক এবং বিনোদনমূলক ক্রিকেট খেলতে হবে।

প্রথম টেস্টে বার্মিংহামের এজবাস্টনে সিরিজের প্রথম টেস্টে ২ উইকেটে জিতেছিলো অস্ট্রেলিয়া। ম্যাচের শেষ দিনের শেষ ঘন্টায় ব্যাট হাতে চমক দেখান অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও নাথান লায়ন। নবম উইকেটে অবিচ্ছিন্ন ৫৫ রানের জুটি গড়ে অজিদের দারুণ জয়ের স্বাদ দেন কামিন্স ও লায়ন।

প্রথম টেস্টে মাত্র ১ উইকেট শিকার করা ৪০ বছর বয়সী অ্যান্ডারসন বলেন, আমি মনে করি, আমরা আরও ইতিবাচক, আক্রমণাত্মক, উপভোগ্য ক্রিকেট খেলবো। প্রতিদিন মানুষ যেন খুশি হয়ে বাড়ি ফিরতে পারে আমরা সেটা চেষ্টা করবো এবং নিশ্চিত করতে চাই।

তিনি আরো বলেন, আমরা ১-০তে পিছিয়ে আছি তাই বলে, আমরা আলাদা কিছু করার চেষ্টা করবো আমি এমনটা মনে করিনা। আমার মনে হয় আমরা গত সপ্তাহে যথেষ্ট ভালো করেছি। এভাবে খেলতে পারলে এবং সব কিছু  নিয়ন্ত্রণে রাখতে পারলে আমরা পরের চার ম্যাচ জিততে পারি। আমাদের খেলার  ধরনে কোন পরিবর্তন হবে না।

অ্যান্ডারসনের সঙ্গে ঐ বেসবল ম্যাচে উপস্থিতি ছিলেন এজবাস্টনে অস্ট্রেলিয়ার জয়ের অন্যতম নায়ক লায়ন। তিনি বলেন, অবিশ্বাস্য এক জয় ছিল এবং এই জয়ে ভূমিকা রাখতে পারা বিশেষ কিছু।

৩৫ বছর বয়সী লায়ন বলেন, এটি আমার খেলা সেরা টেস্ট ম্যাচগুলোর একটি। আমাদের মানসিকতা বদলে গেছে। এখন অনেক কাজ করতে হবে। আমরা মনে করি, আমরা আরও বেশি ভালো করতে পারি। ইংল্যান্ড যে ব্র্যান্ডের ক্রিকেট খেলছে, এজন্য আমরা যদি তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, তাহলে আমাদের আরও বেশি ভালো করা প্রয়োজন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি