এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৬ জুন, ২০২৩, ০৯:০৬ পিএম
বিশ্বকাপ বাছাইয়ে যুক্তরাষ্টকে ৩০৪ রানে হারালো জিম্বাবুয়ে
ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে সোমবার দুর্বল যুক্তরাষ্টের বিপক্ষে খেলতে নেমেছে জিম্বাবুয়ে। এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪০৮ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। যা স্বাগতিকদের ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রহ। এর আগে জিম্বাবুয়ের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ৩৫১ রান। দলটির অধিনায়ক শন উইলিয়ামস ক্যারিয়ারসেরা ১৭৪ রানের ইনিংস খেলেন। জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ১০৪ রানেই গুটিয়ে যায় যুক্তরাষ্ট।
জিম্বাবুয়ের হয়ে রিচার্ড নাগভারা এবং সিকান্ডার রাজা দুইটি করে উইকেট শিকার করেন। এছাড়াও ইভান্স, লুকি ও বার্ল একটি করে উইকেট শিকার করেন।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫৬ রান তোলেন জিম্বাবুয়ের জয়লর্ড গুম্বি ও ইননোসেন্ট কাইয়া। দলের নিয়মিত অধিনায়ক ক্রেইগ আরভিনের বদলে সুযোগ পেয়ে ৩২ রান করেন কাইয়া।
এরপর দ্বিতীয় উইকেটে গুম্বি ও শেন উইলিয়ামস জুটি টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করে দলকে এগিয়ে নেন। তারা দুজনে মিলে ১৩১ বলে করেন ১৬০ রান। তবে দলীয় ২১৬ রানের মাথায় ষ্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে আউট হন গুম্বি। বিদায়ের আগে ১০৩ বলে ৫ চারে ৭৮ রান করেন ডানহাতি এই ব্যাটার।
এরপর সিকান্দার রাজা ও উইলিয়ামস জুটি মারমুখী ব্যাটিংয়ে ৪৫ বলে তোলেন ৮৮ রান। কিন্তু দলীয় ৩০৪ রানের মাথায় মারমুখী হয়ে ওঠা রাজা সাজঘরে ফেরেন।বিশ্বকাপ বাছাইয়ে ধারাবাহিক ফর্ম ধরে রাখা এই অলরাউন্ডার ২৭ বলে ৫টি চার ও ২ ছক্কায় ৪৮ রান করেন।
এরপর রায়ান বার্ল ক্রিজে এসে উইলিয়ামসের সঙ্গে মিলে ঝড় তোলেন। তারা দুজনের ৩১ বলে ৮১ রানের জুটির মধ্যে মাত্র ১৬ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৪৭ রান করে আউট হন বার্ল। এরপর দলীয় ৩৮৭ রানের মাথায় শেন উইলিয়ামস ১৭৪ রান করে আউট হন। ইনিংসটি সাজানো ছিল ২১টি চার ও ৫ ছক্কায়।
শেষদিকে মারুমানির অপরাজিত ১৮ ও ব্রাড ইভান্সের অপরাজিত ৩ রানে ভর করে নির্ধারিত সময়ে ৬ উইকেটে রেকর্ড ৪০৮ রানের বিশাল সংগ্রহ পায় জিম্বাবুয়ে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি