ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

লর্ডস টেস্টে মঈন আলীর জায়গায় একাদশে সুযোগ পেলেন টঙ্গ


এনবিএস ডিজিটাল ডেস্ক    | প্রকাশিত:  ২৮ জুন, ২০২৩, ১২:০৬ পিএম

লর্ডস টেস্টে মঈন আলীর জায়গায় একাদশে সুযোগ পেলেন টঙ্গ

লর্ডস টেস্টে মঈন আলীর জায়গায় একাদশে সুযোগ পেলেন টঙ্গ

অবসর ভেঙে অ্যাশেজ সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটে ফিরেছেন মঈন আলী। তবে প্রথম ম্যাচেই ইনজুরিতে পড়ায় লর্ডস টেস্ট থেকে ছিটকে গেছেন এই স্পিন অলরাউন্ডার। তার জায়গায় অ্যাশেজে দ্বিতীয় ম্যাচের ইংল্যান্ডের একাদশে সুযোগ পেলেন জশ টঙ্গ।  

ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে শুরু বুধবার বিকেলে হবে ম্যাচটি। আগের দিন নিজেদের একাদশ জানিয়েছে স্বাগতিকরা। প্রথম ম্যাচের একাদশ থেকে একটিই পরিবর্তন এনেছে তারা। 

এজবাস্টনে ২ উইকেটে হারা প্রথম ম্যাচে ইংল্যান্ডের একাদশে একমাত্র নিয়মিত স্পিনার ছিলেন মইন। কিন্তু প্রথম ইনিংসেই বোলিংয়ের সময় ডান হাতের তর্জনীতে চোট পান ৩৬ বছর বয়সী অলরাউন্ডার। 

তার অনুপস্থিতিতে লর্ডসে চার পেসার নিয়ে খেলতে নামবে ইংল্যান্ড। টঙ্গ ছাড়াও পেস বিভাগে থাকছেন জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ড ব্রড, অলি রবিনসন। চলতি মাসে একের পর এক সুখবর পাচ্ছেন টঙ্গ। মাসের শুরুতে লর্ডসেই আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় ২৫ বছর বয়সী পেসারের। প্রথম ইনিংসে উইকেটশূন্য থাকলেও, দ্বিতীয় ইনিংসে তিনি ধরেন ৫টি শিকার। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

ওই পারফরম্যান্সের সৌজন্যে টং জায়গা করে নেন অ্যাশেজের স্কোয়াডে। এবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামারও সুযোগ পেয়ে যাচ্ছেন উস্টারশায়ারের এই ফাস্ট মিডিয়াম পেসার। একাদশে আর কোনো স্পিনার না থাকায় দলের প্রয়োজনে হয়তো অন্য সময়ের চেয়ে বেশিই হাত ঘোরাতে হবে জো রুটকে।  

ইংল্যান্ড একাদশ: বেন ডাকেট, জ্যাক ক্রলি, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), স্টুয়ার্ট ব্রড, ওলি রবিনসন, জশ টঙ্গ, জেমস অ্যান্ডারসন।