ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

সাফে মালদ্বীপকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে এক এগিয়েছে বাংলাদেশ 


এনবিএস ডিজিটাল ডেস্ক    | প্রকাশিত:  ২৮ জুন, ২০২৩, ১২:০৬ পিএম

সাফে মালদ্বীপকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে এক এগিয়েছে বাংলাদেশ 

সাফে মালদ্বীপকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে এক এগিয়েছে বাংলাদেশ 

দীর্ঘ দিন ধরে বাংলাদেশ পুরুষ ফুটবলে কোনো উন্নতি হয়নি। র‌্যাঙ্কিয়েও বার বার অবনতি হয়েছে। তবে চলতি সাফে মালদ্বীপের বিপক্ষে দাপুটে জয়ের মাধ্যমে র‌্যাঙ্কিয়ে এক ধাপ উপরে উঠেছে বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে বর্তমানে ১৯১ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। সদ্য হালনাগাদকৃত ফিফা র‌্যাঙ্কিং বলছে এমনটাই।

র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি হয়েছে মালদ্বীপকে হারানোয়। র‌্যাঙ্কিংয়ের ১৫৪ নম্বর দলকে হারানোর মাধ্যমে ৭ দশমিক ৫৯ রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। আর তাতেই ব্রুনাইকে পেছনে ফেলে ১৯১ নম্বরে উঠে এসেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বর্তমানে জামাল ভূঁইয়াদের রেটিং পয়েন্ট ৮৯১ দশমিক ৩৭। 

সাফে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুটানকে হারালে ফের বেড়ে যাবে বাংলাদেশের রেটিং পয়েন্ট। জয় পেলে বাংলাদেশের পয়েন্টের সঙ্গে যোগ হবে ২ দশমিক ৫৬ পয়েন্ট। আর তখন পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৮৯৪ দশমিক শূন্য তিনে। তবে ভুটানকে হারালে পয়েন্ট বাড়লেও র‌্যাঙ্কিংয়ে পরিবর্তন হবে না বাংলাদেশের।