ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বিমানবন্দরের পাওনা না দিলে পিআইএর ফ্লাইট বন্ধের হুমকি সৌদির 


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৫ জুলাই, ২০২৩, ০২:০৭ পিএম

বিমানবন্দরের পাওনা না দিলে পিআইএর ফ্লাইট বন্ধের হুমকি সৌদির 

বিমানবন্দরের পাওনা না দিলে পিআইএর ফ্লাইট বন্ধের হুমকি সৌদির 

বিমানবন্দর ব্যবহার বাবদ রিয়াদ এয়ারপোর্ট অথরিটির (আরএএ) কাছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) দেনার পরিমাণ ৮২ লাখ রিয়াল। বকেয়া পরিশোধের জন্য শনিবার (১৫ জুলাই) পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আরএএ। পাকিস্তানের সিটিজেন জার্নালিজম ওয়েবসাইট পিএআরএইচএলও এ খবর জানিয়েছে। 

নির্ধারিত সময়ে পাওনা শোধ না করলে আসন্ন শীত মৌসুমে ফ্লাইট শিডিউল পেতে সমস্যা হবে বলে সতর্ক করেছে আরএএ। 

জেদ্দা এয়ারপোর্টের কাছেও অনেক দেনা জমেছে পাকিস্তানের জাতীয় এয়ারলাইন্সের, জেদ্দাও দ্রুত পাওনা পরিশোধের তাগাদা দিয়েছে সংস্থাটিকে। 

পিআইএ’র একজন মুখপাত্র জানান, তারা দ্রুত বকেয়া পরিশোধের প্রক্রিয়ার মধ্যে আছেন। শিগগিরই বিষয়টির সমাধান হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

এমন এক সময়ে পিআইএ বকেয়ার জন্যে নোটিশ পাচ্ছে, যখন সংস্থার আর্থিক অবস্থা খুবই নাজুক। গত কয়েক বছর লাভজনক হওয়ার জন্য রীতিমতো সংগ্রাম করে যাচ্ছে পিআইএ। 

পাকিস্তান সরকারও সংস্থাটিকে লাভজনক করতে কোটি কোটি রূপি খরচ করছে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা   

এনবিএস/ওডে/সি