ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইউক্রেন সেনাবাহিনীকে ঠেকাতে ‘সবকিছুই করছে’ রাশিয়া: জেলেনস্কি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৫ জুলাই, ২০২৩, ০৫:০৭ পিএম

ইউক্রেন সেনাবাহিনীকে ঠেকাতে ‘সবকিছুই করছে’ রাশিয়া: জেলেনস্কি

ইউক্রেন সেনাবাহিনীকে ঠেকাতে ‘সবকিছুই করছে’ রাশিয়া: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন বেলারুশ তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সেখানে ওয়াগনার যোদ্ধারা বেলারুশ সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে। তবে সেখান থেকে কোন বড় ধরণের হুমকি নেই। 

তিনি বলেন, তার সেনাবাহিনী দেশের দক্ষিণ ও পূর্ব অঞ্চলে পাল্টা হামলা চালাচ্ছে। এ হামলা রোধ করতে রাশিয়া সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন যে, তাদের পাল্টা আক্রমনের অগ্রগতি সম্পর্কে যা ধারণা করা হয়েছিল তার চেয়েও ধীরগতিতে তা এগুচ্ছে। তাদের এ স্বীকৃতির পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার এ মন্তব্য করেন। তবে রণাঙ্গনে ইউক্রেনের বাহিনী সাফল্য অর্জন করছে বলে খবর পাওয়া যাচ্ছে। 

জেলেনস্কি তার দৈনিক সান্ধ্য ভাষণে বলেন, আমাদের সবাইকে এ ব্যাপারে পরিস্কার ধারণা থাকতে হবে যে, আমাদের সেনাদের ঠেকাতে রাশিয়া আমাদের দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে তাদের সর্বশক্তি নিয়োগ করেছে। তিনি বলেন, আমরা প্রতি হাজার  মিটার অগ্রগতি, আমাদের প্রতিটি সাফল্যের জন্য আমাদের ব্রিগেডগুলো প্রশংসার দাবিদার।

ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তরের প্রধান কর্মকর্তা এণ্ড্রিই ইয়েরমাক শুক্রবার স্বীকার করেছেন যে, ইউক্রেনের সেনাবাহিনীর জন্য যুদ্ধ করা কঠিন হয়ে পড়েছে। এবং পাল্টা হামলায় দ্রুত গতিতে অগ্রগতি অর্জন করা সম্ভব হচ্ছে না।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি