ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

রাশিয়ার দু’শীর্ষ সাংবাদিককে হত্যার চেষ্টা, আটক ৭


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৬ জুলাই, ২০২৩, ০৬:০৭ পিএম

রাশিয়ার দু’শীর্ষ সাংবাদিককে হত্যার চেষ্টা, আটক ৭

 রাশিয়ার দু’শীর্ষ সাংবাদিককে হত্যার চেষ্টা, আটক ৭

রাশিয়ার নিরাপত্তা বাহিনী এফএসবি বলেছে, তারা এ হত্যার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। এরসঙ্গে জড়িত সন্দেহে তারা ৭ জনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। হত্যার টার্গেট সাংবাদিকরা হলেন মার্গারিটা সিমোনিয়ান ও কেসনিয়া সবচাক।

প্যারাগ্রাফ-৮৮’ নামে পরিচিত একটি নয়া নাৎসীবাদী গ্রুপ এ হত্যার ষড়যন্ত্র করেছিল। সবচাক একজন সুপরিচিত টিভি উপস্থাপক ও ইউটিউবার। আর সিমোনিয়ান হলেন রাশিয়ার রাষ্ট্রপরিচালিত টেলিভিশন নেটওয়ার্কের প্রধান সম্পাদক। এএসবি দাবি করে, ইউক্রেনের গোয়েন্দা বিভাগ এ দু’সাংবাদিককে হত্যার জন্য এ গ্রুপটিকে ভাড়া করেছিল। তবে ইউক্রেন তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোন মন্তব্য করেনি। তবে দেশটি এর আগে রাশিয়ার অভ্যন্তরে যুদ্ধের সমর্থকদের হত্যার ঘটনায় জড়িত থাকার অস্বীকার করেছিল।

এফএসবি বলেছে, আটক ব্যক্তিরা ইউক্রেনের পক্ষে এ দু’নারী সাংবাদিকদের হত্যার চেষ্টা চালানোর কথা স্বীকার করেছে। তাদের প্রত্যেককে এ কাজ করার জন্য ১৬৬২০ মার্কিন ডলার বা ১৫ লাখ রুবল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

প্রেসিডেন্ট পুতিনের ইউক্রেন যুদ্ধের কড়া সমর্থক সিমোনিয়ান এক বার্তায় এফএসবিকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘ভাইয়েরা আপনারা কাজ চালিয়ে যান।’ ইউটিউবে সুপরিচিত সোবচাকও বলেছেন, ‘এ ঘটনা যদি সঠিক হয়, তাহলে নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্ট সকলকে অশেষ ধন্যবাদ। সোবচাক সেইন্ট পিটার্সবার্গের সাবেক মেয়র আনাতোলি সোবচাকের মেয়ে যিনি পুতিনের একজন পরামর্শদাতা।

গত বছরে রাশিয়ার অভ্যন্তরে বোমা হামলায় যুদ্ধের সমর্থক দু’জন বিশিষ্ট সাংবাদিক দারিয়া দুগিনা ও সামরিক ব্লগার ভ্লাদলেন তাতারস্কি নিহত হয়েছেন। তাদের হত্যার পেছনে কিয়েভের হাত রয়েছে বলে রাশিয়া অভিযোগ করে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি