ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ক্রিমিয়ায় ইউক্রেনের ৮ ড্রোন ভূপাতিত


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৬ জুলাই, ২০২৩, ০৭:০৭ পিএম

ক্রিমিয়ায় ইউক্রেনের ৮ ড্রোন ভূপাতিত

 ক্রিমিয়ায় ইউক্রেনের ৮ ড্রোন ভূপাতিত

ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের আটটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। রোববার (১৬ জুলাই) ক্রিমিয়ার বন্দর শহর সেভাস্তোপল বন্দরের ওপর এ ড্রোন হামলা হয়।

খবরে বলা হয়েছে, রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী এবং কৃষ্ণ সাগরে মোতায়েন থাকা রুশ নৌবহর রোববার ভোরে ড্রোনগুলো ভূপাতিত করে। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে সেভাস্তোপলের মস্কো-নিযুক্ত গভর্নর মিখাইল রাজভোজায়েভ বলেছেন, ‘ড্রোন ভূপাতিতের ঘটনায় সেভাস্তোপল শহরে বা সামুদ্রিক এলাকায় কোনো অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি।’

তিনি বলেন, একটি ড্রোন সমুদ্রের ওপর দিয়ে গুলি করে নামানো হয়। আর পাঁচটি ড্রোন রাশিয়ার ইলেকট্রনিক ওয়ারফেয়ার বাহিনী আটকে দেয় এবং অন্য দু’টি ড্রোন উপকূলীয় এলাকার বাইরের ধ্বংস করা হয়।

ক্রিমিয়া উপদ্বীপে এ হামলার বিষয়ে ইউক্রেনের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে বা ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত অঞ্চলে হামলা চালানোর দায় সাধারণত প্রকাশ্যে স্বীকার করে না ।

উল্লেখ্য, ২০১৪ সালে সামরিক অভিযান চালিয়ে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপ দখল নেয় রাশিয়া। অবশ্য বিশ্বের বেশিরভাগ দেশ মস্কোর এই দখলদারিত্বকে স্বীকৃতি দেয়নি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি