ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

লিওনেল মেসি যুক্তরাষ্ট্রে ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে বেঁচে ফিরলেন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৬ জুলাই, ২০২৩, ০৭:০৭ পিএম

লিওনেল মেসি যুক্তরাষ্ট্রে ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে বেঁচে ফিরলেন

 লিওনেল মেসি যুক্তরাষ্ট্রে ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে বেঁচে ফিরলেন

ফুটবল বিশ্বে মেসি ভক্তদের জন্য মোটেও ভালো সংবাদ নয়। কিছুটা থমকে যাবার পর আবার দুঃশ্চিন্তামূক্ত সংবাদ। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির জার্সিতে এখনও মাঠে নামা হয়নি বিশ্বকাপজয়ী লিওনেল মেসির। বর্তমানে ফ্লোরিডায় অবস্থান করছেন তিনি। মিয়ামি সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আগেই অল্পের জন্য ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন মেসি।

পরিবার নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন মেসি। পরিবারের জন্য মুদি বাজার করতেও দেখা যায় তাকে। ঘোরাঘুরির এক পর্যায়ে সড়ক দুর্ঘটনার মুখে পড়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার। ফ্লোরিডার রাস্তায় তার গাড়ি ট্রাফিক সংকেত বুঝতে পারেনি। লাল বাতি জ্বলে ওঠার পরও না থেমে এগিয়ে গিয়েছিল সামনে। আর সে সময় সামনের রাস্তা দিয়েও বেশ কয়েকটি গাড়ি আসছিল।
সামনের রাস্তা দিয়ে চলতে থাকা গাড়িগুলো ব্যাপারটি বুঝতে পেরে গতি কমিয়ে দেওয়ায় বড় দুর্ঘটনা থেকে বেঁচে যান মেসি। যদিও সেই সময় গাড়িটি মেসি নিজেই চালাচ্ছিলেন কি না সেটি নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনার পর পুলিশি পাহারায় বাড়ি পৌঁছান মেসি।
 
 এনবিএস/ওডে/সি