এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৩, ০২:০৭ পিএম
পাকিস্তানে পর্যটকবাহী বাস খাদে, নিহত ৫
কারাকোরাম হাইওয়েতে এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। হতাহতদের মধ্যে নারী-শিশুও রয়েছে। রোববার (১৬ জুলাই) গিলগিট-বালতিস্তানের দিয়ামির জেলার থালিচির কাছে এই দুর্ঘটনা ঘটে।
খবরে বলা হয়েছে, পর্যটকদের বহনকারী একটি কোস্টার থালিচির কাছে কারাকোরাম হাইওয়ে থেকে নীচে ছিটকে পড়ে। কয়েকটি সূত্র জানিয়েছে, দ্রুতগতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। কোস্টারটি লাহোর থেকে গিলগিট যাচ্ছিল। হাতাহত পর্যটকদের পরিচয় জানার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এই দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশও দিয়েছেন শেহবাজ।
বাসটিতে ২০ যাত্রী ছিল। প্রাথমিকভাবে এ দুর্ঘটনায় ১২ জন নিহত হওয়ার কথা জানানো হয়। পরে তা সংশোধন করে নিহতের সংখ্যা ৫ বলে উল্লেখ করা হয়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি