ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

কম দামে ইলেকট্রিক এসইউভি নিয়ে আসছে ভিয়েতনাম


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২০ জুলাই, ২০২৩, ০৩:০৭ পিএম

কম দামে ইলেকট্রিক এসইউভি নিয়ে আসছে ভিয়েতনাম

 কম দামে ইলেকট্রিক এসইউভি নিয়ে আসছে ভিয়েতনাম

সুজুকির জিমনি মডেলের এসইউভির আদলে গাড়ি আনছে ভিয়েতনামভিত্তিক অটোমোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভিনফাস্ট। সম্পূর্ণ বিদ্যুতচালিত গাড়িটির মডেল ‘ভিনফাস্ট ভিএফ ৩’। ২০২৪ সালে গাড়িটি বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে অটোমোবাইলভিত্তিক ব্লগ সাইট কারবেস।

ভিএফ ৩ মডেলের গাড়িটিকে সুজুকি জিমনি মডেলের ছোট সংস্করণ হিসেবে মনে করা হলেও গাড়িটি সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। এমনকি এটির পাওয়ারট্রেইন সম্পর্কিত বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি প্রস্তুতকারক প্রতিষ্ঠান।

তবে ফাঁস হওয়া খবর অনুযায়ী, গাড়িটিতে একটি সিঙ্গেল ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে, যাতে শক্তি জোগাবে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি। গাড়িটির সর্বোচ্চ গতিসীমা হবে ঘন্টায় প্রায় ২৩৭ কিলোমিটার এবং  ০ থেকে ১০০ কিলোমিটারে পৌছাতে সময় নেবে মাত্র ১২ সেকেন্ড।

ইকো ও প্লাস নামে দুইটি ভিন্ন ভেরিয়েন্টে বাজারে আসবে গাড়িটি।  ইকো ভেরিয়েন্টে গাড়িটির চাকার সাইজ হবে ১৭ ইঞ্চি অপরদিকে প্লাসে চাকার সাইজ ১৭ ইঞ্চি হবে বলে জানা গেছে।

গাড়িটির ইন্টেরিয়র কেমন হবে সে সম্পর্কে কিছু জানা না গেলেও কিছু ছবি দেখে ধারণা করা যায়, এটিতে সর্বোচ্চ ৫ জনের ধারন ক্ষমতা থাকবে। ইকো অর্থ্যাৎ স্টান্ডার্ড ভেরিয়েন্টে থাকবে একটি মনিটর তবে প্লাস ভার্সনে সেকেন্ডারি হিসেবে আরও একটি মনিটর যুক্ত করা হয়েছে গাড়িটিতে।

প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভিনফাস্ট গাড়িটির দাম সম্পর্কে কিছু না জানালেও তারা দাবি করেছে, লঞ্চ হওয়ার পরে এটি হবে ভিয়েতনামের ‘জাতীয় গাড়ি’ কারন সর্বোচ্চ কমদামে বাজারে আনা হবে এসইউভিটি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি