এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২০ জুলাই, ২০২৩, ০৩:০৭ পিএম
নিউজিল্যান্ডে ফিফা মহিলা বিশ্বকাপ উদ্বোধন আজ
এ গ্রুপের ম্যাচে বৃহস্পতিবার (২০ জুলাই) তারা পরস্পরের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও নরওয়ে। উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ নিউজিল্যান্ডের ইতিহাসের সবচেয়ে বেশি দর্শক সমাগম হবে বলে আশা করা হচ্ছে। এ সংখ্যা হবে প্রায় ৫০ হাজার।
উদ্বোধনী দিনের অপর ম্যাচে যৌথ আয়োজক অস্ট্রেলিয়া আয়ারল্যান্ডের মোকাবিলা করবে।
১৯৯১ সালে মহিলা বিশ্বকাপ ফুটবল টুর্ণামেন্টে মোট ১২টি দল অংশ নিয়েছিল। ক্রমে দলের সংখ্যা বাড়তে থাকে। এ বছর দলের সংখ্যা ৩২। যা ফিফার পুরুষ বিশ্বকাপ টুর্ণামেন্টের দলের সমান।
২০১৫ সালে কানাডায় এ টুর্ণামেন্টে ১৩ লাখ দর্শক সমবেত হয়েছিল। চলতি বছর এ পর্যন্ত প্রায় ১৪ লাখ টিকিট বিক্রি হয়েছে। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার উদ্বোধনী ম্যাচে রেকর্ড সংখ্যক দর্শকের সমাগম হবে বলে মনে করা হচ্ছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি