এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২০ জুলাই, ২০২৩, ১০:০৭ পিএম
পুলিশকে অহিংস হওয়ার আহ্বান অ্যামনেস্টির
সরকারবিরোধী বিক্ষোভে একজন নিহত ও কয়েক শত মানুষ আহত হওয়ার খবরে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিষয়ক ক্যাম্পেইনার ইয়াসাসমিন কাভিরাত্নে জনগণের শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করা কর্তৃপক্ষের দায়িত্ব বলে মন্তব্য করেছেন।
এক বিবৃতিতে তিনি শক্তি প্রয়োগের আগে পুলিশকে অহিংস উপায় অবলম্বন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
ইয়াসাসমিন কাভিরাত্নে বলেন, জনগণকে অবাধে প্রতিবাদ করতে দেয়া উচিত। তাদের কণ্ঠকে দমিয়ে রাখার মাধ্যমে সরকার ইঙ্গিত দিচ্ছে যে, দেশের ভিতরে ভিন্ন রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে সহ্য করা হবে না।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সংযত করাতে বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি জোরালোভাবে আহ্বান জানাচ্ছে। দ্রুততার সঙ্গে এবং নিরপেক্ষভাবে নিহত কর্মীর মৃত্যু তদন্তের আহ্বান জানাচ্ছি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি