ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আর্কটিক হয়ে চীনে তেল পাঠাচ্ছে রাশিয়া


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২০ জুলাই, ২০২৩, ১০:০৭ পিএম

আর্কটিক হয়ে চীনে তেল পাঠাচ্ছে রাশিয়া

আর্কটিক হয়ে চীনে তেল পাঠাচ্ছে রাশিয়া

নর্দান সি রুট হিসেবে পরিচিত এ রুটে তেল পাঠাতে রাশিয়ার খরচ সাশ্রয় হবে ৩০ শতাংশ। ব্লুমবার্গ

ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাড়তে থাকায় দেশটি নর্দান সি রুট বেছে নিয়েছে। 

শিপ ট্রাকিং ডাটা বলছে প্রিমরস্কি প্রসপেক্ট নামে একটি ট্যাংকারে ৭ লাখ ৩০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল (উরালস ক্রুড) চীন অভিমুখে রুশ বন্দর উস্ত-লুগা ছেড়ে গেছে। 

এ ট্যাংকারটি তৈরি ২০১০ সালে রুশ শিপিং কোম্পানি সোভকফ্লোট তৈরি করে। নরওয়ের উপকূলে জাহাজটিকে তেল নিয়ে চীনের রিঝাও অভিমুখে যেতে দেখা গেছে। 

সুয়েজ খাল বা ভূমধ্যসাগরের পরিবর্তে নর্দান রুটে রাশিয়ার রপ্তানি পণ্য নিয়ে জাহাজ পূর্ব এশিয়া ও ইউরোপ অভিমুখে চলাচলে অর্থ ও সময় দুই কম লাগছে। 

 আর্কটিকে নতুন রুট চালু করতে রাশিয়াকে পারমানবিক শক্তি চালিত জাহাজ ব্যবহার করে বরফ ভাঙ্গতে হয়েছে। বড় ধরনের বিনিয়োগ করতে হয়েছে। 

আগামী বছর থেকে নর্দান সি রুটে শীতকালেও জাহাজ চলাচল অব্যাহত রাখবে রাশিয়া। শীত মওসুমে বরফের কারণে এই নৌ রুটে জাহাজ চলালচল প্রায় অসম্ভব হয়ে থাকে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি