ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইতালিতে টেনিসবল আকারের শিলাবৃষ্টিতে আহত প্রায় ১০০


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২২ জুলাই, ২০২৩, ০২:০৭ পিএম

ইতালিতে টেনিসবল আকারের শিলাবৃষ্টিতে আহত প্রায় ১০০

ইতালিতে টেনিসবল আকারের শিলাবৃষ্টিতে আহত প্রায় ১০০

বৃহস্পতিবার (২০ জুলাই) ইতালির ভেনেতো অঞ্চলের শহর ও গ্রামে বৃষ্টিপাতের সময় আকাশ থেকে পড়তে থাকে শিলা। তবে এই শিলা বৃষ্টি দেখে অনেকে অবাক হয়ে যান। কারণ মাটিতে যেসব শিলা পড়ছিলো সেগুলো একেকটির আকার ছিল টেনিস বলের সমান। সূত্র : সিএনএন

 শিলা বৃষ্টি শেষ হওয়ার পর দেশটির জরুরি পরিষেবার কাছে কমপক্ষে ৫০০টি কল আসে। তাদের সবাই জানান, শিলার আঘাতে তাদের বাড়ি-ঘর বা অন্যান্য জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আহত হওয়ার খবরও আসে অনেক ।

 শিলার এমন অস্বাভাবিক আকার দেখে অনেকে মোবাইলে ভিডিও ধারণ করেন। এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। কয়েকটি শিলার আকার ডায়ামিটারে ১০ ওেসন্টিমিটার পর্যন্ত ছিল।

সাধারণ মানুষ সবচেয়ে বেশি আহত হয়েছেন জানালার কাঁচ ভেঙে। এছাড়া শিলার আঘাতে অসংখ্য গাছও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এমন শিলাবৃষ্টির মাঝেও ইতালিতে তীব্র দাবদাহ চলছে। ইউরোপে আবহাওয়ার এমন বিরূপ আচরণের বিষয়টি ভাবাচ্ছে বিজ্ঞানীদের।

এর আগে জুন মাসেও কলোরাডো অ্যাম্ফিথিয়েটার টমলিনসন কনসার্ট চলাকালে এমন টেনিসবল আকারের শিলা বৃষ্টি হয়েছিলো এবং সেখানেও প্রায় শতজন আহত হওয়ার খবর প্রকাশ হয়েছিলো ।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি