ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ক্যারিয়ারের ৫০০তম ম্যাচে সেঞ্চুরি করে অনন্য রেকর্ড গড়লেন বিরাট কোহলি 


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২২ জুলাই, ২০২৩, ০৭:০৭ পিএম

ক্যারিয়ারের ৫০০তম ম্যাচে সেঞ্চুরি করে অনন্য রেকর্ড গড়লেন বিরাট কোহলি 

ক্যারিয়ারের ৫০০তম ম্যাচে সেঞ্চুরি করে অনন্য রেকর্ড গড়লেন বিরাট কোহলি 

আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০তম ম্যাচ খেলছেন বিরাট কোহলি। ত্রিনিদাদের পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের ব্পিক্ষে টেস্টের দ্বিতীয় দিনই সেঞ্চুরির সামনে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি। তৃতীয় দিন মাত্র ১৩ রান করেই তিন অংকের মাইলফলকে পৌঁছে যান তিনি। ৫০০তম ম্যাচকে সেঞ্চুরির রঙে রাঙিয়ে দিলেন ভারতীয় এই ব্যাটার। 

শুধু সেঞ্চুরি করাই নয়, সে সঙ্গে বিরাট কোহলি বসে গেলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডোনাল্ড ব্র্যারডম্যানের পাশে। এ নিয়ে টেস্ট ক্রিকেটে ২৯তম সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ান কিংবদন্তী ব্র্যাডম্যানও টেস্টে ২৯টি সেঞ্চুরি করেছিলেন।

বিরাট কোহলির সেঞ্চুরি এবং সঙ্গে আরও চারটি হাফ সেঞ্চুরি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রানের পাহাড়ে চড়েছে ভারত। ৪৩৮ রান করেই তবে থেমেছে তারা। যদিও শেষ পর্যন্ত অলআউট হয়েছে ভারতীয়রা। ১২১ রান করে রানআউট হয়ে যান বিরাট কোহলি।

সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এটা বিরাটের ৭৬তম সেঞ্চুরি। তৃতীয় দিন ব্যাট করতে নেমে শুরুতেই শেনন গ্যাব্রিয়েলকে স্কয়ার ড্রাইভে চার মেরে তিন অঙ্কের স্কোরে পৌঁছান তিনি। এরপর ১১টি বাউন্ডারিতে ১২১ রানে আউট হয়েছেন কোহলি। পঞ্চম উইকেটে রবিন্দ্র জাদেজাকে নিয়ে তিনি যোগ করেছেন ১৫৯ রান।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি