ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইউক্রেনে গোলায় রুশ সাংবাদিক নিহত, আহত তিন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৩, ০২:০৭ পিএম

ইউক্রেনে গোলায় রুশ সাংবাদিক নিহত, আহত তিন

 ইউক্রেনে গোলায় রুশ সাংবাদিক নিহত, আহত তিন

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ইউক্রেনের দক্ষিণপূর্বাঞ্চলীয় জাপরিঝজিয়ায় এই হতাহতের ঘটনা ঘটে। অন্যদিকে মস্কোর নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা বলেছেন, ইউক্রেন সীমান্তে একটি রুশ গ্রামে কিয়েভ ক্লাস্টার বোমা ব্যবহার করেছে।

 রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ, ইউক্রেনীয় বাহিনীর ছোড়া আর্টিলারির আঘাতে শনিবার রুশ সাংবাদিকরা আহত হয়েছেন। আহত হওয়ার পর সাংবাদিকদের সরিয়ে নেয়া হচ্ছিল। এর মধ্যে একজনের মৃত্যু হয়।

নিহত সাংবাদিকের নাম রোস্তিস্লাভ ঝুরাভলেভ। তিনি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ’তে কাজ করতেন। অন্য তিন সাংবাদিকদের অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল বলে জানিয়েছে মন্ত্রণালয়।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি