এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৩, ০২:০৭ পিএম
সমকামী চুম্বনের ঘটনায় ‘দ্য ১৯৭৫’ ব্যান্ডকে নিষিদ্ধ ঘোষণা করলো মালয়েশিয়া
মঞ্চে হিলির কাণ্ডে হতবাক দর্শক
শনিবার কুয়ালালামপুরে সঙ্গীত উৎসব ‘গুড ভাইব ফেস্টিভাল’ চলাকালীন মঞ্চে ব্রিটিশ পপ রক ব্যান্ড ‘দ্য ১৯৭৫’পারফর্ম করার সময় ব্যান্ডটির লিড ভোকাল ম্যাটি হিলির সমকামী আইনের সমালোচনা এবং মঞ্চেই দলের আরেক পুরুষ সদস্যকে প্রকাশ্যে চুম্বনের কারণে তিনদিনের ওই সঙ্গীত উৎসব বাতিল করে দেয় দেশটির সরকার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা এক ভিডিওতে দেখা যায়, হিলি মঞ্চেই তার ব্যান্ডের সহশিল্পী বেজগিটার বাদক রোজ ম্যাকডোনাল্ডকে চুমু খায়।
ফেস্টিভালের আয়োজকদের সঙ্গে দেখা করার পর যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল ঘটনাটির প্রতিক্রিয়ায় টুইটারে লিখেছেন, মালয়েশিয়ান আইনকে কোনো দল যদি অবজ্ঞা কিংবা লঙ্ঘন করে তাহলে কাউকেই ছাড় দেওয়া হবেনা।
অনুষ্ঠান বন্ধের পাশাপাশি ‘দ্য ১৯৭৫’ ব্যান্ডকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির সরকার।
মুসলিম সংখ্যাগরিষ্ট মালয়েশিয়ায় সমকামীতার বিরুদ্ধে কঠোর আইন রয়েছে, কেউ এই আইন লঙ্ঘন করলে জরিমানাসহ সর্বোচ্চ ২০ বছর কারাবাসের উল্লেখ আছে আইনে।
বিষয়াটি নিয়ে হিলি মঞ্চে দাঁড়িয়ে বলেন, আমাদের একটি ভুল হয়ে গেছে, যখন এই শো- এর বুকিং দেওয়া হয় তখন সমকামীতা নিয়ে শর্তগুলো দেখিনি। তারা ‘দ্য ১৯৭৫’ এর মতো ব্যান্ড ডাকবে আবার এটাও ঠিক করে দেবে আমরা কাদের সঙ্গে মিলিত হতে পারবো।
শেষে হিলি দর্শকের উদ্দেশ্যে বলেন, আমাদের এখন যেতে হবে, আমাদের কুয়ালালামপুর থেকে নিষিদ্ধ করা হয়েছে, তোমাদের সঙ্গে পরে দেখা হবে।
বিষয়টি নিয়ে ততক্ষণাত ম্যাটি হিলির বক্তব্য পাওয়া না গেলেও ইন্সটাগ্রামে আয়োজকদের নিয়ে ব্যঙ্গাত্মক কথা বলতে ছাড়েননি এই ব্রিটিশ পপ তারকা।
তবে পুরুষ সঙ্গীকে চুমু খাওয়ার ঘটনা এটাই প্রথম নয় হিলির। এর আগে ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাতে এক কনসার্টে চুমু খাওয়ার কারণে তুমুল সমালোচনার মুখে পড়েন তিনি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি