এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৩, ০২:০৭ পিএম
হাসপাতালে নেতানিয়াহু, পেসমেকার লাগানো হয়েছে
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন, তিনি ভাল বোধ করছেন এবং শিগগিরই হাসপাতাল ছাড়া পাবেন। বিচারিক পরিবর্তনের ওপর ভোটের কারণে তিনি হাসপাতাল ছাড়তে চান।
নেতানিয়াহু(৭৩) তার বিতর্কিত বিচারিক সংস্কার পরিকল্পনার ওপর পার্লামেন্টে গুরুত্বপূর্ণ ভোটের আগে পেসমেকার লাগাতে হাসপাতাল ভর্তি হন। তার দেহে পেসমেকার লাগানো হয়েছে।
এক সপ্তাহ আগেও পানিশুণ্যতার কারণে একবার হাসপাতালে ভর্তি হন নেতানিয়াহু। পেসমেকার লাগানোর ঘটনা থেকে ধারণা করা হচ্ছে যে তার স্বাস্থ্যের অবস্থা বেশি ভাল না। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি