এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৩, ০২:০৭ পিএম
বিচারব্যবস্থা সংস্কার পরিকল্পনার ওপর ভোটের আগে ইসরায়েলে বিশাল বিক্ষোভ-সমাবেশ
ইসরায়েলের চরম ডানপন্থী সরকার এ বিচার সংস্কারের পরিকল্পনা করেছে। সমাবেশে যোগদানকারী হাজার হাজার বিক্ষোভকারীরা তেল আবিবে। এ পরিকল্পনার বিরুদ্ধে হাজার হাজার লোক জেরুজালেমেরও রাস্তায় মিছিল করেছে। তারা দেশটির পার্লামেন্ট ভবনের বাইরে শিবির স্থাপন করেছে।
একশ জনেরও বেশি সাবেক ইসরায়েলি নিরাপত্তা প্রধান স্বাক্ষরিত এ চিঠিতে নেতানিয়াহুকে এই আইন পাস স্থগিত রাখার আবেদন জানিয়েছেন। এ ছাড়া হাজার হাজার রিজার্ভ সেনা বলেছেন, এর প্রতিবাদে তারা সামরিক বাহিনীতে কর্তব্য পালনে আর কখনো যোগদান করবেন না। এরপরই শনিবার এই বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসরায়েলের পার্লামেন্ট বা নেসেট রোববার (২৩ জুলাই) ও সোমবার এ সংস্কার পরিকল্পনার ওপর চূড়ান্ত ভোট অনুষ্ঠিত হবে। এ সংস্কার অনুমোদিত হলে সরকার বা মন্ত্রীদের ‘অযৌক্তিক’ সিদ্ধান্ত বাতিল করার সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব হবে।
এ সংস্কারের বিরোধিরা একে ইসরায়েলের গণতন্ত্রের প্রতি হুমকি বলে মনে করছেন। শনিবার হাজার হাজার মিছিলকারী জেরুজালেমের প্রধান প্রবেশপথকে জনসমুদ্রে পরিণত করেন। এসময় তারা ইসরায়েলের পতাকা বহন করছিলেন। বিক্ষোভকারীরা তেল আবিব থেকে মিছিল নিয়ে জেরুসালেমে পার্লামেন্ট ভবনের দিকে আসেন। এরপর এর বাইরে শিবির স্থাপন করেন। ইসরায়েলের অন্যান্য শহরেও অনুরূপ বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারী ইদিত দেকেল (৫৫) বলেন, একটা নতুন খারাপ যুগের সূচনা হতে যাচ্ছে। আমার কাছে এটি এক বিপর্যয় বলে মনে হচ্ছে। এমন কিছু হতে যাচ্ছে
যে বিষয়ে আমাদের কোন অভিজ্ঞতা নেই।’
নেতানিয়াহু ও তার চরম ডানপন্থী সরকার দাবি করছে যে, অনির্বাচিত বিচারকদের অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ রোধের জন্য এ সংস্কার করা প্রয়োজন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি