ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ভারতের মণিপুরে স্বাধীনতাসংগ্রামীর স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৩ জুলাই, ২০২৩, ০২:০৭ পিএম

ভারতের মণিপুরে স্বাধীনতাসংগ্রামীর স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে

 ভারতের মণিপুরে স্বাধীনতাসংগ্রামীর স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে
এপিজির কালামের সাথে সেই স্বাধীনতা সংগ্রামী চুরাচাঁদ সিং

 ভারতের মণিপুরে এবার এক স্বাধীনতাসংগ্রামীর স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ পাওয়া গেল।

কয়েকদিন আগে গত ৪ মে দুই বিবস্ত্র নারীকে হাঁটানোর ভিডিও  ভাইরাল হওয়ার পর ভারতজুড়ে নিন্দা প্রতিবাদের ঝড় উঠে।  একই দিন রাজ্যের রাজধানী ইম্ফলে দুই কুকি নারীকে দলবদ্ধ ধর্ষণের হত্যা করা হয়।

এবারের ঘটনাস্থল রাজ্যের কাকচিং জেলার সেরু গ্রাম। সেরু থানায় হওয়া মামলার অভিযোগ অনুসারে, ৮০ বছর বয়সী এক নারীকে তাঁর ঘরে তালাবদ্ধ করা হয়। পরে ঘরে আগুন দেয় একটি সশস্ত্র দল।

আগুনে জীবন্ত পুড়ে মারা যাওয়া নারীর নাম ইবেতোম্বি। তাঁর স্বামীর নাম এস চুরাচাঁদ সিং। তিনি ৮০ বছর বয়সে মারা যান। তিনি একজন স্বাধীনতাসংগ্রামী ছিলেন। তাঁকে ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম সম্মাননা দিয়েছিলেন।

ঘটনাটি ঘটে গত ২৮ মে। সেরু গ্রামটির অবস্থান রাজ্যের রাজধানী ইম্ফল থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে।

মণিপুর রাজ্যে গত ৪ মে থেকে উপত্যকায় বসবাসকারী সংখ্যাগরিষ্ঠ হিন্দু মেইতি ও পাহাড়ে বসবাসকারী সংখ্যালঘু খ্রিষ্টান কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সহিংসতা চলছে। মেইতিদের তফসিলি উপজাতির মর্যাদার দাবিকে কেন্দ্র করে এই সহিংসতার সূত্রপাত। সহিংসতায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর একটি সেরু।

অভিযোগ অনুসারে, ৮০ বছর বয়সী ইবেতোম্বি ঘরের ভেতরে ছিলেন। গ্রামটিতে হামলাকারী ব্যক্তিরা বাহির থেকে ঘরটিতে তালা লাগিয়ে দিয়েছিলেন। পরে তাঁরা ঘরটিতে আগুন ধরিয়ে দেন।

ইবেতোম্বির নাতি প্রেমকান্ত (২২) এনডিটিভিকে বলেন, তাঁরা তাঁকে (ইবেতোম্বি) উদ্ধার করতে পারেননি। পুরো ঘরটিকে গ্রাস করেছিল আগুন। প্রেমকান্ত বলেন, তিনি নিজেই অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিলেন। দাদিকে বাঁচানোর চেষ্টাকালে তাঁর বাহু ও ঊরু ছুঁয়ে যায় গুলি।

প্রেমকান্ত বলেন, যখন তাঁরা আক্রমণের শিকার হন, তখন তাঁর দাদি তাঁদের পালাতে বলেছিলেন। পরে তাঁকে উদ্ধারের জন্য তাঁদের আসতে বলেছিলেন। তাঁরা চলে যাওয়ার সময় তাঁর শেষ কথা ছিল, ‘আমাকে নিতে এসো’।

প্রেমকান্ত এনডিটিভিকে তাঁর শরীরের ক্ষতগুলো দেখান। তাঁর শরীরের এসব জায়গাতেই গুলি ছুঁয়ে গিয়েছিল। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি