ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

এমবাপ্পেকে লোভনীয় প্রস্তাব দিলো আল-হিলাল


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৩, ০৪:০৭ পিএম

এমবাপ্পেকে লোভনীয় প্রস্তাব দিলো আল-হিলাল

এমবাপ্পেকে লোভনীয় প্রস্তাব দিলো আল-হিলাল

আগামী বছর জুনে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে ফরাসি তারকা ফুটবলার এমবাপ্পের। পিএসজি চুক্তি নবায়ন করতে চাইলেও এমবাপ্পে রাজি হয়নি। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে খেলতে চান এই ফরাসি স্ট্রাইকার। এদিকে তাকে পেতে দৌঁড় ঝাঁপ শুরু করেছে সৌদির ক্লাব আল-হিলাল।

ফরাসি ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন না করায় পিএসজিও তাদের জাপান সফরে এমবাপ্পেকে দলে রাখেনি। তারাও এই বিখ্যাত ফুটবলারকে অন্য ক্লাবের কাছে বিক্রি করে দিতে চায় বলে মনে করা হচ্ছে।

এই অবস্থায় এমবাপ্পেকে লোভনীয় অফার দিয়েছে সৌদির আল-হিলাল ক্লাব। কিছুদিন আগেই বিপুল অর্থের বিনিময়ে ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদির ক্লাব আল-নাসেরে যোগ দিয়েছেন। 

আল-হিলাল এমবাপ্পেকে শুধু যে বছরে প্রায় এক হাজার আটশ কোটি টাকার প্রস্তাব দিয়েছে তাই নয়, তিনি যদি রিয়াল মাদ্রিদের হয়ে কিছু ম্যাচ খেলতে চান, তখন তাকে ছেড়ে দেয়ার কথাও জানিয়েছে। একইসঙ্গে তারা পিএসজিকেও সমপরিমাণ অর্থ দিতে তৈরি।

এমবাপ্পেকে পেতে রিয়াল মাদ্রিদ এবং আর্সেনালও উৎসাহী। এমবাপ্পেও প্রথমে ইউরোপের বাইরে সৌদিতে যেতে চাইছিলেন না। কিন্তু এই নতুন লোভনীয় প্রস্তাবের পর কী করবেন তা এখনো জানা যায়নি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি