ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

চাল মজুদ করছে ইউরোপীয় ভারতীয় অনাবাসীরা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৩, ০৫:০৭ পিএম

চাল মজুদ করছে ইউরোপীয় ভারতীয় অনাবাসীরা

চাল মজুদ করছে ইউরোপীয় ভারতীয় অনাবাসীরা

চালের জোগান এবং দাম ঠিক রাখতে রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারত। ২০ জুলাই থেকে বাসমতি বাদে বাকি সব ধরনের চাল বিদেশে রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। তাই ইউরোপের অনাবাসী ভারতীয়রা বস্তা বস্তা চাল কিনে মজুদ করে রাখছেন। ইউরোপের ভারতীয় গ্রোসারি স্টোরগুলোতে এখন চালের জন্য হাহাকার পরে গেছে । 

উত্তর ভারতে অতিবৃষ্টি এবং অন্যত্র কম বৃষ্টির ফলে এবারে ভারতে ধানের ফলন ভালো হয়নি। তাই দেশে চালের জোগান এবং দাম ঠিকঠাক রাখতে রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই পরিস্থিতিতে আমেরিকা, কানাডা, ইউরোপের অনাবাসী ভারতীয়দের মধ্যে চাল কেনার হিড়িক পড়ে গেছে। 

টেক্সাস, মিশিগান, নিউ জার্সিতে বহু সংখ্যক তেলুগুর বাস। তাদের মধ্যে সোনা মসুরি চালের চাহিদা বেশি। ফলে সেই চালের স্টক ফাঁকা হচ্ছে দ্রুত। অধিকাংশ গ্রোসারি স্টোরে ৯ কেজির চালের বস্তা ২৭ ডলারে (ভারতীয় মুদ্রায় প্রায় ২,২১৩ টাকা) বিক্রি হচ্ছে । ওহায়োর ম্যাসনের দোকানগুলো ক্রেতা পিছু ৯ কেজির এক বস্তা চাল দিচ্ছে। দাম ২৪ ডলার (ভারতীয় মুদ্রায় ১,৯৬৭ টাকা)। তবে শুধু অনাবাসী ভারতীয় নয়, চীনা, জাপানি, মেক্সিকান, থাই এবং আমেরিকার আরও কিছু অভিবাসীদের মধ্যে ভাত খাওয়ার প্রচলন রয়েছে, ফলে চালের চাহিদাও যথেষ্ট। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি