ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বেতন জটিলতার কারণে কেন্দ্রীয় চুক্তিতে সই করছেন না বাবর-রিজওয়ানরা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৪ জুলাই, ২০২৩, ১১:০৭ পিএম

বেতন জটিলতার কারণে কেন্দ্রীয় চুক্তিতে সই করছেন না বাবর-রিজওয়ানরা

বেতন জটিলতার কারণে কেন্দ্রীয় চুক্তিতে সই করছেন না বাবর-রিজওয়ানরা

আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। এর আগে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। এই দুই আসরের আগে বেতন ভাতা নিয়ে ক্রিকেট বোর্ডের সাথে ঝামেলায় জড়িয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। বিশ্বকাপের আগেই বেঁকে বসেছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানরা।

পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবির ক্রিকেটারদের গত (২০২২–২৩) মৌসুমের চুক্তির মেয়াদ গত ৩০ জুন শেষ হয়েছে। তবে চলতি (২০২৩–২৪) মৌসুমের চুক্তিতে সই করছেন না বাবররা। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

নতুন চুক্তিতে বেতন বেড়েছে। তবে তাতে মোটেও সন্তুষ্ট নয় পাকিস্তানি ক্রিকেটাররা। বেতন ছাড়াও বিমা, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অংশগ্রহণ নীতিমালা এবং লভ্যাংশর হিসেব নিকেষ খোলনলচে বদলাতে চান বাবর রিজওয়ানরা। 

বাবরদের বেতন ৪৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তবে এই ক্রিকেটাররা চায় আরো বেশি। বিশ্বকাপের আগে বোর্ড এবং খেলোয়াড়দের মধ্যে এমন সমস্যা মাঠে প্রভাব ফেলতে পারে বলে মনে করছে সাবেক কিংবদন্তি ক্রিকেটাররা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি