ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আসন্ন মৌসুমে আরও বিপদজনক হতে পারেন হালান্ড : কোচ গার্দিওলা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৩, ০৩:০৭ পিএম

আসন্ন মৌসুমে আরও বিপদজনক হতে পারেন হালান্ড : কোচ গার্দিওলা

 আসন্ন মৌসুমে আরও বিপদজনক হতে পারেন হালান্ড : কোচ গার্দিওলা

আর্লিং হালান্ডের জোড়া গোলে প্রাক-মৌসুমে জাপান সফর দাপটের সঙ্গে শুরু করেছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। গত রোববার জে-লিগ চ্যাম্পিয়ন ইয়োকোহামা এফ-ম্যারিনসকে ৫-৩ গোলে পরাজিত করেছে ইংলিশ জায়ান্টরা।
 
আর এই জয়ের মাধ্যমে প্রতিপক্ষ ক্লাবগুলোকে সতর্ক করে সিটি ম্যানেজার পেপ গার্দিওলা বলেছেন, গত মৌসুমের তুলনায় তাদের তারকা স্ট্রাইকার হালান্ড আরও ভালো অবস্থায় রয়েছে।

জাপান জাতীয় স্টেডিয়ামে দুই গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত কোন অঘটন ঘটতে দেয়নি সিটিজেনরা। হালান্ড বদলি বেঞ্চ থেকে উঠে এসে জোড়া গোল করেছেন। নরওয়েজিয়ান এই স্ট্রাইকার সিটির হয়ে গত আসরে অভিষেকে ৫২ গোল করেছিলেন।

এর মধ্যে প্রিমিয়ার লিগে করেছেন রেকর্ড ৩৬ গোল। টোকিওর ম্যাচের পর গার্দিওলা স্থানীয় সাংবাদিকদের বলেছেন, গত মৌসুমের সাথে তুলনা করলে বলতে হয় এবার সে আরো বেশী ফিট অবস্থায় আছে। সিটিতে আসার আগে যা ছিল তার থেকে অন্তত নিজেকে আরো ফিট করে সে এবার মাঠে নেমেছে। যদিও অন্য আরো অনেকের মত সেরা পজিশনে যেতে  এখনো তার সামনে অনেকটা সময় বাকি।

হালান্ডের নৈপুন্যে সিটি গত আসরে প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার মাধ্যমে ঐতিহাসিক ট্রেবল জয়ের কৃতিত্ব দেখায়। যদিও মৌসুমের শেষের দিকে হালান্ড খুব একটা গোলের দেখা পাননি। শুক্রবার ২৩ বছরে পা রাখতে যাওয়া হালান্ড সিটির হয়ে শেষ পাঁচ ম্যাচে কোন গোল করতে পারেননি। সিটিতে যোগ দেবার পর এতটা লম্বা সময় তিনি গোলবিহীন ছিলেন না।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি