ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বৃষ্টির কারণে শেষ টেস্ট ড্র, ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জিতলো ভারত


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৩, ০৩:০৭ পিএম

বৃষ্টির কারণে শেষ টেস্ট ড্র, ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জিতলো ভারত

 বৃষ্টির কারণে শেষ টেস্ট ড্র, ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জিতলো ভারত

ওয়েস্ট ইন্ডিজে পোর্ট অব স্পেনে দ্বিতীয় শেষ টেস্টের শেষ দিনে বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। আর তাতেই স্বাগতিকদের বিরুদ্ধে সিরিজ জয় নিশ্চিত করলো ভারত। শেষ টেস্ট ড্র হলেও ১-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে রোহিত শর্মারা।  

এটি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের টানা পঞ্চম সিরিজ জয়। প্রথম ইনিংসে ৬০ রানে ৫ উইকেট নিয়ে এই ম্যাচের সেরা হয়েছেন মোহাম্মদ সিরাজ। আর পুরো সিরিজে বল হাতে ১৫ উইকেট শিকারের সুবাদে সিরিজসেরার পুরস্কার পেয়েছেন রবিচন্দ্র অশ্বিন।  - ক্রিকইনফো

এমন উইকেটে ক্যারিয়ার সেরা বোলিং করে খুশি সিরাজ, ফাস্ট বোলারদের জন্য এই উইকেটে কোনো সহায়তা ছিল না। এই কন্ডিশনে যখন আপনি সফল হবেন, তা আপনাকে আত্মবিশ্বাসী করবে। আমার পরিকল্পনাটা সহজ ছিল এবং তা আমি বাস্তবায়ন করেছি।

জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামির অনুপস্থিতিতে সিরাজের পারফর্মে বেশ সন্তুষ্ট ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, ‘এটা দেখে ভালো লাগছে, বুমরাহ ও শামির অবর্তমানে সিরাজ যেভাবে পেস আক্রমণকে নেতৃত্ব দিচ্ছে। আমরা অনেক দিন ধরেই টেস্টে ভালো করছি, আশা করছি আমরা এটা ধরে রাখতে পারব।

এই টেস্ট ড্রয়ের ফলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে কিছুটা পয়েন্ট পাবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। বিপরীতে পূর্ণ পয়েন্ট না পেয়ে স্বাভাবিকভাবেই কিছুটা হতাশ ভারতের অধিনায়ক রোহিত শর্মা।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা


এনবিএস/ওডে/সি