ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আলজেরিয়ায় দাবানলে ১০ সেনাসহ নিহত ৩৪


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৫ জুলাই, ২০২৩, ০৫:০৭ পিএম

আলজেরিয়ায় দাবানলে ১০ সেনাসহ নিহত ৩৪

 আলজেরিয়ায় দাবানলে ১০ সেনাসহ নিহত ৩৪

দেশটির বউমারডেস, বউরাতুন, তিজি ওউজৌ, জিজেল, বেজাইয়া ও স্কিকদা প্রদেশে দাবানল ছড়িয়ে পড়েছে। এসব দাবানল নিয়ন্ত্রণে আনতে প্রায় ৮০০০ দমকল কর্মী নিয়োজিত আছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার পর্যন্ত এসব এলাকা থেকে প্রায় ১৫০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। বনজুড়ে আগুন লাগার কারণ খুঁজে বের করতে কর্তৃপক্ষ একটি বিচার বিভাগীয় তদন্ত শুরু করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

আলজেরিয়ার সীমান্তবর্তী তিউনিসীয় শহর মিলুলায় দাবানল ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দাবানল প্রথমে পার্বত্য এলাকাগুলোতে শুরু হলেও পরে শহর প্রান্তের বেশ কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়ে, এসব বাড়ির কয়েকশ পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন।  

তিউনিসিয়ার এক নাগরিক সুরক্ষা কর্মকর্তা জানান, শহরটির কয়েকশ বাসিন্দাকে স্থল ও জলপথে সরিয়ে নেওয়া হয়েছে। জলপথে লোকজনকে সরিয়ে নিতে কোস্টগার্ডের জাহাজ ও মৎসজীবীদের ট্রলার ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি