ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইউক্রেনকে প্রথমবার ব্ল্যাক হর্নেট ড্রোন দিচ্ছে যুক্তরাষ্ট্র


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৭ জুলাই, ২০২৩, ০২:০৭ পিএম

ইউক্রেনকে প্রথমবার ব্ল্যাক হর্নেট ড্রোন দিচ্ছে যুক্তরাষ্ট্র

 ইউক্রেনকে প্রথমবার ব্ল্যাক হর্নেট ড্রোন দিচ্ছে যুক্তরাষ্ট্র

ব্ল্যাক হর্নেট ন্যানো মূলত অত্যাধুনিক চালকবিহীন আকাশযান। পাখির মতো দেখতে এ ড্রোনের ওজন মাত্র ১৭ থেকে ১৮ গ্রাম। এর দৈর্ঘ্য প্রায় ১০০ মিলিমিটার এবং প্রস্থ প্রায় ২৫ মিলিমিটার। ভারী ও বড় না হওয়ায় সেনারা সর্বত্র এটা সঙ্গে রাখতে পারেন।

 বিশেষ এই ড্রোন যেখানে ওড়ানো হয়, এটি আশপাশের এলাকার উচ্চ মানসম্পন্ন ছবি ও ভিডিও ধারণ করতে পারে।

২০১১ সালের দিকে নরওয়ের ক্ষুদ্র ড্রোন হেলিকপ্টার নির্মাতা প্রতিষ্ঠান প্রক্স ডায়নামিকস্ এটি তৈরি করে। এখন এটি তৈরি করে এফএলআইআর আনম্যানড অ্যারিয়াল সিস্টেমস নামে নরওয়ের আরেকটি প্রতিষ্ঠান।

এটি বর্তমানে নরওয়ে, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানির সশস্ত্র বাহিনী ব্যবহার করছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি